editor
প্রকাশিত: 6:43 PM, June 8, 2021
ডেস্ক রিপোর্ট
সিলেটে গত সপ্তাহে দুদিন দফায় দফায় ভূমিকম্পের পর ১০ দিনের মাথায় গতকাল আবারও দুদফা ভূ-কম্পন অনুভূত হয়েছে। কিন্তু তাতেও সিলেটে ঝুঁকিপূর্ণ ভবনে দোকান খোলা, অভিযান-জরিমানা। তীব্র শঙ্কার মাঝেও ঝুঁকিপূর্ণ ভবনে দোকান খুলে করছেন ব্যবসা। এ কারণে মঙ্গলবার (৮ জুন) নগরীর কয়েকটি দোকানের মালিককে জরিমানা করেছেন সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং-এর বিরুদ্ধে অভিযান চালায় সিসিক।
সিসিকের পাবলিক রিলেশন অফিসার আলিম শাহ জানান, মঙ্গলবার নগীরর ঝুঁকিপূর্ণ ভবনে দোকান খোলা রেখে ব্যবসা করা এবং সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করায় সিসিকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সেই সঙ্গে অভিযুক্তদের ৩ হাজার ১ শ টাকা জরিমানা করা হয়েছে।
নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা ও দরগা গেইট এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার রুমা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকলে অবৈধভাবে সড়কে গাড়ি পার্কিং করে নাগরিকদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ৫ ব্যক্তির বিরোদ্ধে মামলা করেছেন ভ্রাম্যমান আদালত। প্রত্যেককে ৩শ টাকা করে জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশনের জন্য এক রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার আইনে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সিসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ডেএসএস/০৮জুন২০২১/রেদওয়ান
আমাদের ইউটিউব:-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে