editor
প্রকাশিত: 6:03 PM, June 9, 2021
ডেস্ক রিপোর্ট
হবিগঞ্জের লাখাই উপজেলায় স্বাস্থ্য বিভাগের গাড়িচাপায় আহত ইউনুছ মিয়া (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুন) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
ইউনুছ উপজেলার করাব গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের ‘মিটসুবিসি পাজেরো’ জিপটি লাখাই থেকে হবিগঞ্জ শহরে আসছিল। পথে গাড়িটির নিচে চাপা পড়ে ইউনুছ আহত হয়। দুর্ঘটনার পরপরই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।
জানা গেছে, ৫০ শয্যা বিশিষ্ট লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে ওই গাড়িতে করে হবিগঞ্জ ফিরছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা নিখিল রঞ্জন শর্মাসহ কয়েকজন। আসার পথেই দুর্ঘটনাটি ঘটে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, সিভিল সার্জনের কার্যালয়ের গাড়ির চাপায় শিশুটি মারা গেছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। এ নিয়ে তদন্ত চলছে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বলেন, শিশুটি হঠাৎ দৌড়ে গাড়ির সামনে এসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। আহত হওয়ার পর শিশুটিকে স্বাস্থ্য বিভাগের দায়িত্বে চিকিৎসা দেওয়া হয়।
ডিএসএস/০৯জুন২০২১/রেদওয়ান
আমাদের ইউটিউব:-
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন