editor
প্রকাশিত: 9:11 PM, June 14, 2021
অনলাইন ডেস্ক
সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে গাড়ি উৎপাদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা ২০২১’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাপানের একটি বিখ্যাত কোম্পানি বাংলাদেশেই গাড়ি উৎপাদন শুরু করতে চায় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এ ব্যাপারে তিনি বলেন,ইতোমধ্যে আমাদেরকে জাপানিজ অ্যাম্বাসেডর এ রকম একটি অফার দিয়ে গেছেন, আমার সঙ্গেও কথা বলেছেন। উনারা জাপানের একটি বিখ্যাত কোম্পানি, এখানেই প্রডিউস করতে চায়।
দেশে অটোমোবাইল শিল্প সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন,আমাদের ব্যক্তিগত প্রয়োজনে এ শিল্প ডেভেলপ করা দরকার। যে পরিমাণে মুভমেন্ট হচ্ছে, কাজকর্ম হচ্ছে তাতে আমরা শুধু ইমপোর্টই করব সেটা নয়, সেজন্য নিজেদেরও কিছু ডেভলপ করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন,অনেক কিছু চালু আছে সেগুলোকে সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসার জন্য চিন্তাভাবনা করা হচ্ছে। সেজন্য এই অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা এনেছে।
এছাড়া দেশেই অটোমোবাইলের যন্ত্রাংশ বা পার্টস তৈরি বিষয়টিও নীতিমালায় রাখা হয়েছে বলে তিনি জানান।
ডিএসএস/১৪জুন /২০২১/রেদওয়ান
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও