admin
প্রকাশিত: 5:40 PM, March 8, 2021
সিলেটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুরু হয়েছে মাসব্যাপী নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী। সোমবার (৮ মার্চ) বেলা ১২ টায় সিলেট নগরীর শাহী ঈদগাহ খেলার মাঠে নারী উদ্যোক্তাদের সম্মেলন উপলক্ষে পণ্য প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
কিন্তু মাসব্যাপী পণ্য প্রদর্শনীর উদ্যোগ নিলেও ১৫ দিনের মধ্যে শেষ করার তাগিদ দিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।করোনা পরিস্থিতিতে সকল জনসমাগম নিরুৎসাহিত করতে সরকারি নির্দেশনা পাওয়ার প্রেক্ষিতে এমন তাগিদ দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবসে সিলেট উইমেন্স চেম্বারের উদ্যোগে নারী উদ্যোক্তাদের নিয়ে যে সম্মেলন বা মেলার আয়োজন করেছে এটা প্রশংসনীয়। কিন্তু খেলার মাঠকে বেশিদিন দখল করে রাখা যাবে না। তাছাড়া আমাদের স্বাস্থ্যের কথাও বিবেচনা করতে হবে। সম্প্রতি করোনা সংক্রমণ বেড়েছে। তাই যে কোন ধরণের জনসমাগম নিরুৎসাহিত করতে নির্দেশনা আছে। তাই আমি চাইব মাসব্যাপী হলেও আগামী ১৫ দিনের মধ্যে মেলা শেষ করবেন আয়োজকরা।
সিলেট সদর উপজেলা শেখ রাসেল মিনি স্ট্যাডিয়ামে নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন প্রাবী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন