editor
প্রকাশিত: 10:22 PM, June 26, 2021
অনলাইন ডেস্ক
দেশে উদ্বেগজনক হারে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আবারো কঠোর লকডাউন জারি করেছে সরকার। আগামী সোমবার (২৮ জুন) থেকে প্রাথমিকভাবে এক সপ্তাহের জন্য এই লকডাউন কার্যকর থাকবে। এই সময়ে সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকার কথা বলা হলেও বিশেষ ব্যবস্থায় পোশাক কারখানা (গার্মেন্টস) খোলা থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন গার্মেন্টস মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহ-সভাপতি মোহাম্মদ হাতেম। আজ শনিবার তিনি বলেন, আমরা সরকারের পক্ষ থেকে অনুমতি পেয়েছি বিশেষ ব্যবস্থায় গার্মেন্টস কারখানা খোলা রাখার।
তিনি বলেন, কঠোর লকডাউন চললেও শিল্প কলকারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। ওই সময় যে যানবাহন বন্ধ থাকবে সেটা মাথায় রেখেই কারখানা খোলা চালু রাখা হবে। তবে যেসব শ্রমিক, কর্মকর্তা বা কারখানার দায়িত্বশীল কারখানা থেকে দূরে অবস্থান করেন, লকডাউন চলাকালে তারা কারখানার আশপাশে অথবা কারখানার ভেতরে অবস্থান করবেন। এ ব্যাপারে আজকের মধ্যেই সংগঠনের পক্ষ থেকে সব কারখানার মালিককে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
মোহাম্মদ হাতেম আরো বলেন, কারখানার ভেতর কিংবা আশপাশে যাদের পক্ষে থাকা সম্ভব নয়, তাদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হবে। সে ব্যাপারে যেন সরকার বা প্রশাসন সহযোগিতা করেন। এ ছাড়া আমরা গার্মেন্টস মালিকদের প্রতি অনুরোধ জানাব, তারা যেন মধ্যম সারির কর্মকর্তাদের লকডাউনের কয়দিন কারাখানার ভেতরে বা এর আশপাশে থাকার ব্যবস্থা করেন।
তিনি বলেন, করোনাভাইরাসের মহামারি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়, সেগুলোর সঙ্গে আমরা একমত পোষণ করি। একই সঙ্গে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা করা হবে।
এ বিষয়ে প্রায় একই ধরনের কথা বলেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, কারখানা বন্ধ রাখার চেয়ে খোলা রাখাই ভালো। কারণ গার্মেন্টস কারখানা বন্ধ করে দিলে বিশৃঙ্খলা সৃষ্টি করে গ্রামে যেতে চাইবে শ্রমিকরা। এতে করোনার সংক্রমণ আরো বেড়ে যাবে।
তিনি বলেন, এ কারণেই গার্মেন্টস কারখানা খোলা রাখা হবে। কারখানা চালু রাখতে হলে যেসব কর্মকর্তা প্রয়োজন, এই কয়দিন (লকডাউন চলকালে) হয় তারা কারখানার আশপাশে অবস্থান করবেন, অন্যথায় কারখানার ভেতরে থাকার ব্যবস্থা করতে হবে। তবে যাদের পক্ষে এই দুটির একটিও করা সম্ভব হবে না, তাদের জন্য কারখানার পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা রাখতে হবে।
ফারুক হাসান আরো বলেন, আমরা সবাই জানি যে, কারখানা বন্ধ ঘোষণা করলেই ছুটি পেয়ে গ্রামের দিকে রওনা দেন শ্রমিকরা। এতে করোনার সংক্রমণ আরো বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে। একাকার হয়ে যাবে শহর ও গ্রাম। তাছাড়া এই দুর্যোগের সময় অর্থনীতির চাকা তো সচল রাখতে হবে। সব মিলিয়ে গার্মেন্টস কারখানা খোলা রাখা জরুরি।
ডিএসএস/২৬ /জুন/২০২১/রেদওয়ান
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও