editor

প্রকাশিত: 2:11 PM, June 28, 2021

সিলেটে গত ২৪ ঘণ্টার মৃত্যু না হলে ও বাড়ছে শনাক্ত

সিলেটে গত ২৪ ঘণ্টার মৃত্যু না হলে ও বাড়ছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রতিটি দিন আতঙ্কের মধ্যে কাটাতে হয় সিলেটের মানুষকে। কখন কার পরিবারে মৃত্যুদূত হয়ে হানা দেয় কোভিড-১৯, কখন কেড়ে নেয় তরতাজা প্রাণ- তার ইয়ত্তা নেই।

গত ২৪ ঘণ্টার আগে বিভীষিকাময় টানা ৪ দিন পার করেছেন সিলেটবাসী। গত বুধবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এই চারদিনে সিলেট বিভাগে করোনায় কেড়ে নিয়েছে ১৫ জনের প্রাণ। এর মধ্যে গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ জন, পরের ২৪ ঘণ্টায় ৩ জন, পরবর্তী ২৪ ঘণ্টায় আরও ৩ জন এবং এর পরের ২৪ ঘণ্টায় ৪ জনের প্রাণহানি ঘটে। তবে গত ২৪ ঘণ্টায় সিলেটে কেউ মারা যাননি করোনায়।

এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ২৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন ও করোনামুক্ত হয়েছেন ৫০ জন।

সিলেট বিভাগে নতুন শনাক্ত ২৩৪ জনের মধ্যে সিলেট জেলার ১৪২ জন, সুনামগঞ্জ জেলার ৯ জন, হবিগঞ্জ জেলার ২৫ জন ও মৌলভীবাজার জেলার ৪৭ জন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ২৫ হাজার ২৬২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৭১৯ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৯৫২ জন, হবিগঞ্জ জেলার ২ হাজার ৬৬৬ জন ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৯২৫ জন।

সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৬৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৮১ জন, সুনামগঞ্জ জেলার ৩২ জন, হবিগঞ্জ জেলার ১৯ জন ও মৌলভীবাজার জেলার ৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জ জেলায় ১ জন ও মৌলভীবাজার জেলায় ৬ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চার জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৪৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৩২৫ জন, সুনামগঞ্জ জেলার ৭ জন, হবিগঞ্জ জেলার ২ জন ও মৌলভীবাজার জেলার ১৩ জন।

সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনামুক্ত ১০৯ জনের মধ্যে সিলেট জেলার ৭২, সুনামগঞ্জের ৮, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ২৮ জন। আর এ পর্যন্ত সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৩ হাজার ৩৮২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৮৪৮ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৮১৭ জন, হবিগঞ্জ জেলার ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৬০৭ জন।

সোমবার সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত প্রেরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসএস/২৮/জুন/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে