editor
প্রকাশিত: 4:10 PM, July 31, 2021
মৌলভীবাজার জেলা প্রতিনিধি ::
করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও প্রতিরোধে রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট সিভিল সার্জন অফিস, ভ্রাম্যমান ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে।
আজ শনিবার (৩১ জুলাই) সকালে সিভিল সার্জন অফিসে রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের চেয়ারম্যান মিছবাহুর রহমান ও সাধারণ সম্পাদক রাধাপদ দেব সজল ৫ হাজার মাস্ক ও ৫ শত হ্যান্ড স্যানিটাইজার সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ এর কাছে হস্তান্তর করেছেন।
পরে মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্তরে পশ্চিমবাজার ব্যবসায়ী প্রতিনিধি প্রাণগোপাল রায়, শমসেরনগর রোড ব্যবসায়ী প্রতিনিধি বদরুল ইসলামের হাতে ও ভ্রাম্যমান ব্যবসায়ীদের মাঝে ২ হাজার মাস্ক ও ৫ শত হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন।
এছাড়াও পথচারীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন রেড ক্রিসেন্ট এর সদস্যরা।
এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের কাযকরি কমিটির সদস্য ও যুব ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
করোনা সংক্রমণের শুরু থেকে মৌলভীবাজার রেড ক্রিসেন্ট ইউনিট জেলার সর্বস্তরের মানুষের সেবায় কাজ করছে। খাদ্য সহায়তা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, টিকা গ্রহনে সহায়তা, শহরের বাসায় বাসায় ফ্রি অক্সিজেন সেবাসহ বিভিন্ন কাযক্রম করছে রেড ক্রিসেন্ট।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/জুলাই/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে