editor
প্রকাশিত: 2:59 PM, August 2, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাক্রান্তদের চিকিৎসায় নতুন করে ৭০টি শয্যা বাড়ানো হয়েছে। একইসাথে আইসিইউ শয্যা বেড়েছে আরও ১০টি।
আজ সোমবার থেকে এসব শয্যায় রোগীদের ভর্তি চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, ওসমানী হাসপাতালে করোনার জন্য ডেডিকেটেড শয্যা ২৬০টি। এখন আরও ৭০টি শয্যা বাড়ানো হয়েছে। এ নিয়ে ডেডিকেটেড শয্যা হয়েছে ৩৩০টি।
হিমাংশু লাল রায় বলেন, আগে এ হাসপাতালে করোনার জন্য ৮টি আইসিইউ ছিল। এখন আরও ১০টি বাড়িয়ে ১৮টি করা হয়েছে।
এসব শয্যা ও আইসিইউ বাড়ানোর ফলে করোনাক্রান্তদের চিকিৎসায় ওসমানীর সক্ষমতা বেড়েছে বলেও মন্তব্য করেন এই কর্মকর্তা।
জানা গেছে, সিলেটে করোনার সংক্রমণ এখন ভয়াবহ পর্যায়ে রয়েছে। প্রতিদিন শত শত মানুষ আক্রান্ত হচ্ছেন। বাড়ছে মৃত্যুও। কিন্তু সরকারি, বেসরকারি কোনো হাসপাতালেই শয্যা খালি না থাকায় করোনা রোগীরা ভর্তি হতে পারছেন না। অনেক রোগী আইসিইউ না পেয়ে মারা যাচ্ছেন।
এই পরিস্থিতিতে ওসমানী হাসপাতালে আইসিইউসহ শয্যাসংখ্যা বাড়ানো হলো।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০২/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে