editor
প্রকাশিত: 2:18 PM, August 16, 2021
নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসে সিলেটজুড়ে মৃত্যুর মিছিল চলছেই। আজ সোমবার সকাল অবধি এখানে মারা গেছেন ৯০২ জন। অন্যদিকে, আক্রান্তের সংখ্যা ৪৯ হাজারের বেশি।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে মারা গেছেন ৫ করোনা রোগী। এর মধ্যে ৪ জন সিলেটের, অপরজন মৌলভীবাজারের।
তাদেরসহ মৃতের সংখ্যা ৯০২ জনের দাঁড়িয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জনসহ সিলেট জেলায় মারা গেছেন ৭২৮ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬১ জন, মৌলভীবাজারের ৬৯ জন ও হবিগঞ্জের ৪৪ জন রয়েছেন।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে করোনাক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৫৯ জন। মূলত নমুনা পরীক্ষার সংখ্যা কম হওয়ায় আক্রান্তের সংখ্যা কমেছে। এ সময়ে ১২৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৮.২০ ভাগ। শনাক্তদের মধ্যে ২৬৪ জন সিলেটের, ১৯ জন সুনামগঞ্জের, ৩৮ জন করে মৌলভীবাজার ও হবিগঞ্জের।
সবমিলিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা এখন ৪৯ হাজার ২৭১ জন। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৪১২০ জনসহ সিলেট জেলায় শনাক্ত হন ৩০ হাজার ৬৬৭ জন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৫ হাজার ৬৫১ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৫৪ জন ও হবিগঞ্জের ৫ হাজার ৮৯৯ জন রয়েছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে ৩৯১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। সুস্থতার মোট সংখ্যা এখন ৩৭ হাজার ৩৭ জন।
তিনি জানান, সিলেটের বিভিন্ন হাসপাতালে এখন ৫৫৩ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৬/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে