editor
প্রকাশিত: 3:02 PM, August 25, 2021

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কওমি আলেমরা
অনলাইন ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধিরা।
বুধবার দুপুরে কওমি মাদ্রাসা খোলার দাবি নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণায়ের সভাকক্ষে বৈঠকে মিলিত হন তারা।
এতে কওমি মাদ্রাসার সর্বোচ্চ সংস্থা আল হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে আলেমরা অংশ নিয়েছেন। খবর সংশ্লিষ্ট সূত্রের।
বৈঠকে উপস্থিত রয়েছেন- বেফাকের সহ-সভাপতি ও হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী, ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, বেফাকের সহ-সভাপতি মুফতি ফয়জুল্লাহ, জাতীয় দ্বীনী মাদ্রাসা শিক্ষাবোর্ডের সহ-সভাপতি মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মুফতি মোহাম্মদ আলী, মুফতি নুরুল আমিন ও বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বড়িয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।
এরমধ্যে গত বছর বিশেষ অনুরোধে কওমি মাদ্রাসা খোলার অনুমতি দিয়েছিল সরকার। কিন্তু করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়তে থাকায় গত ৬ এপ্রিল দেশের কওমি মাদ্রাসা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে দীর্ঘ ৫ মাস বন্ধ রয়েছে দেশের মাদরাসাগুলো।
কওমি আলেমদের মতে, বর্তমানে করোনা সংক্রমণ কমছে। এমন পরিস্থিতে মাদ্রাসা খোলার বিষয়ে কথা বলতেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আবেদন জানানো হয়েছে। অন্যান্য শিক্ষ প্রতিষ্ঠান না খোলা হলেও গত বছরের মতো আবারও মাদ্রাসা খোলার অনুমতি চাইবেন তারা।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/আগষ্ট/২০২১/রুজি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়