editor

প্রকাশিত: 1:44 PM, August 26, 2021

বাংলাদেশে ফেসবুকে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে

বাংলাদেশে ফেসবুকে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে

বাংলাদেশে ফেসবুকে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে

অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বাংলাদেশে এক বিলিয়ন ডলার (৮ হাজার কোটি টাকা) বিনিয়োগ করবে। দেশের ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগের এ আগ্রহ প্রকাশ করেছে ফেসবুক। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রী বলেন, ‘এটা ছিল আলোচনার একেবারে প্রথম ধাপ। পরে আরও বিস্তারিত বলা যাবে আসলে তারা কোন কোন খাতে বিনিয়োগ করতে চায়।’

এক বিলিয়ন ডলার বিনিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘টাকার পরিমাণ এমনই হবে। তারা ডিজিটাল অবকাঠামোর কথা বলেছে। আমরা তাদের আগ্রহকে স্বাগত জানাই।’ মন্ত্রী যোগ করেন, বিভিন্ন দেশে ফেসবুক এ ধরনের বিনিয়োগ করে থাকে। তাদের আগ্রহের তালিকায় বাংলাদেশের নাম আছে। তার মানে ফেসবুক বাংলাদেশকে গুরুত্ব দিয়ে ভাবছে। তারা এখন এ দেশে ভ্যাট দেয়। বিনিয়োগ করতে চায়। এটা এ দেশের জন্য অন্যতম একটা দিক।

মোস্তাফা জব্বার জানান, ফেসবুক আগে বাংলাদেশকে গুরুত্ব দিতো না। কথাও শুনতে চাইতো না। ফেসবুকের সঙ্গে সম্পর্কের শিথিলতা দূর হয়েছে। তারা বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে। তথ্য চাইলে দিয়ে সহযোগিতা করছে। ফেসবুক বাংলাদেশের দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে না।

বাংলাদেশের লক্ষ্য যেহেতু ডিজিটাল বাংলাদেশ, ফলে বাংলাদেশ ফেসবুকের কাছে ডিজিটাল কানেক্টিভিটির ওপরে ফোকাস রাখতে বলবে। এ খাতেই বিনিয়োগ চাইতে পারে বাংলাদেশ। তবে বিষয়টি পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশ কী ধরনের প্রজেক্ট দিচ্ছে তার ওপর।

দেশের একজন প্রযুক্তি উদ্যোক্তা নিজের নাম পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমার কাছে মনে হয়েছে ফেসবুক দেশের ডিজিটাল অবকাঠামো খাতেই বিনিয়োগ করবে।’

কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, দেশে এখন ফেসবুক ব্যবহারকারী ৪ কোটি ৮০ লাখের বেশি। এখানে তাদের বিশাল ব্যবসা রয়েছে। ফলে তারা চাইবে ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়াতে। সে কারণে তারা দুর্গম এলাকায় ইন্টারনেট পৌঁছাতে, কম টাকায় সোশাল প্যাকের অফারের মতো উদ্যোগ নিতে, কম দামের ডিজিটাল ডিভাইস সহজলভ্য করা, ফ্রি ওয়াইফাই জোন স্থাপন, ফেসবুক কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগে সহায়তাদানের মতো কাজ করতে পারে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৬/আগষ্ট/২০২১/রেদওয়ান

 

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়

নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

সিলেট মহানগীর রায়নগর রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী প্রিমিয়ারলীগ-২০২৬ (RPL) সিজন-১১ এর প্লেয়ার ড্রাফট এবং ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। আসন্ন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন সভাপতি আবুল ও সম্পাদক লিমন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন সভাপতি আবুল ও সম্পাদক লিমন

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. করিম মাহমুদ

একক প্রার্থী নিয়ে প্রচারণায় এগিয়ে জামায়াতের ড. নুরুল ইসলাম বাবুল

একক প্রার্থী নিয়ে প্রচারণায় এগিয়ে জামায়াতের ড. নুরুল ইসলাম বাবুল

আগামী সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে আগাম ভোটের হাওয়া। যেখানে অন্যান্য রাজনৈতিক

শীর্ষ নেতাদের ব্যস্ততায় স্থবির সিলেট জেলা বিএনপি

শীর্ষ নেতাদের ব্যস্ততায় স্থবির সিলেট জেলা বিএনপি

শীর্ষ নেতৃত্বের অতিরিক্ত প্রশাসনিক ও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে স্থবির হয়ে পড়েছে সিলেট জেলা বিএনপির সার্বিক রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম। জেলা