editor
প্রকাশিত: 2:13 PM, May 5, 2021
অনলাইন ডেস্ক
ভূপৃষ্ঠ থেকে অনেক ওপরে মাথার কাছে নীল আকাশ। চারদিকে মহা এক শূন্যতা। ইচ্ছে হলেই আকাশটাকে ছুঁয়ে দেয়া যায়। জোছনায় চাঁদের সাথে গল্পে মেতে উঠা যায়। এমন এক পরিবেশে যদি বিচ রিসোর্ট হয়, তাহলে নিশ্চয় কবিতার খাতা, প্রেমের ডায়েরির পাতা ভরে উঠেবে। অবাক হয়ে কেউ প্রশ্নও করে বসতে পারেন, ভূপৃষ্ঠ থেকে শূন্যে- অনেক উপরে আবার বিচ রিসোর্ট হয় নাকি! হয়, হয়! হয় না কি তা এই একবিংশ শতাব্দীতে এসে আপনাকে সেটাই ভাবতে হবে। তারই প্রমাণ রেখেছে দুবাই। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০০০ ফুট উপরে তারা তৈরি করেছে কৃত্রিম বিচ রিসোর্ট।
মার্চে এটাকেই বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত রুফটপ বা ছাদে অবস্থিত সবচেয়ে বড় ও বিশাল পুল বলে বলা হয়েছে। এর নাম দেয়া হয়েছে ‘অ্যাড্রেস বিচ রিসোর্ট’। পৃথবী থেকে উচ্চতা ২৯৩.৯০৬ মিটার বা ৯৬৪ ফুট। প্যারিসের আইফেল টাওয়ার যতটা লম্বা তার ১০ ভাগের মধ্যে ৯ ভাগের সমান এর উচ্চতা। এর দৈর্ঘ্য ৯৪.৮৪ মিটার। প্রশস্ত ১৬.৫ মিটার। একটি অলিম্পিক সাইজের পুলের প্রায় দ্বিগুন দীর্ঘ এই বিচ। পর্যটকরা নতুন আইন দুবাইতে ফেরিতে ঘুরতে পারেন। জেমেইরাহ বিচের সাদা বালুতে লুটোপুটি খেতে পারেন। কিন্তু এমন উঁচু একটি বিচ রিসোর্ট বার বার আপনাকে কাছে ডাকবে।
দুবাইয়ে সংশ্লিষ্ট হোটেলের অতিথিদের জন্য শুধু খোলা থাকবে অ্যাড্রেস বিচ রিসোর্ট। প্রবেশ করতে পারবেন শুধু ২১ বছর বয়সী এবং তদুর্ধ্ব ব্যক্তিরা। জেটা সেভেনটি সেভেন ছাদ রেস্তোরাঁর সঙ্গে লেগে আছে এই বিচ। এশিয়ান ফিউশন রোস্তরাঁটির এমন নামকরণ করা হয়েছে। কারণ, পুল এবং হোটেল দুটিই ৭৭তম তলায় অবস্থিত। রিসোর্টের ইতিহাসে অ্যাড্রেস বিচ রিসোর্ট শুধু গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেই স্থান পেয়েছে এমন নয়, চারদিক থেকে যেন গ্লামার ছড়িয়ে দিচ্ছে। উপরতলায় অবস্থানকারীরাও অনায়াসে অবলোকন করতে পারবেন এই রিসোর্ট।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে