editor
প্রকাশিত: 6:00 PM, August 31, 2021
অনলাইন ডেস্ক
আফগানিস্তানে আটকেপড়া ১৫ বাংলাদেশি নাগরিক আজ মঙ্গলবার (৩১ আগস্ট) দেশে ফিরবেন। কাবুল থেকে গিয়ে তারা বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। দোহা থেকে আজ তারা দেশে ফিরবেন বলে জানিয়েছেন আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজীব বিন ইসলাম।
মার্কিন বাহিনীর সহায়তায় গত শুক্রবার দোহায় পৌঁছান আফগান ওয়্যারলেসে কর্মরত ছয় বাংলাদেশি। শনিবার পৌঁছান আরও ছয়জন। তারও আগে দোহায় পৌঁছেছিলেন আরও তিনজন। সব মিলিয়ে কাবুল থেকে যাওয়া ১৫ বাংলাদেশি বর্তমানে দোহায় অবস্থান করছেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার সম্ভাব্য সব ধরনের ব্যবস্থার জন্য যোগাযোগ করে চলছে।
ড. মোমেন বলেন, কোনো দেশে বাংলাদেশি নাগরিকরা আটকা পড়লে আমরা সব সময় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। আফগানিস্তানেও সুযোগ পাওয়া মাত্রই আমরা তাদের ফিরিয়ে আনব। ঢাকা থেকে আটকেপড়া বাংলাদেশিদের সব ধরনের সহায়তা দেয়া হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। কাবুলে বাংলাদেশের কোনো মিশন না থাকায় উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস আটকে পড়া বাংলাদেশিদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। তারা (উজবেকিস্তানে বাংলাদেশ মিশন) এর ব্যবস্থা করবে বলে জানান মন্ত্রী।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে