editor
প্রকাশিত: 6:02 PM, November 17, 2021
অনলাইন ডেস্ক
আফগানিস্তানের সাবেক সরকার, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং এর সঙ্গে জড়িত থাকার দায়ে পাকিস্তানের হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা। বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর জানা গেছে।
মেটা এক বিবৃতিতে জানায়, সাইডকপি নামে পাকিস্তানের ওই হ্যাকিং গ্রুপ সাবেক আফগান সরকার, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মীদের ফেসবুক অ্যাকাউন্ট টার্গেট করতো।
চলতি বছরের আগস্টে ফেসবুক পাকিস্তানের একটি হ্যাকিং গ্রুপকে সরিয়ে দেয়। ওই গ্রুপটি মূলত আফগান সরকার, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মীদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে জড়িত ছিল।
বিবৃতিতে মেটা আরও জানায়, চলমান সংকট ও সরকার পতনের বিষয়টি আমলে নিয়ে আমাদের এই প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের নিরাপদ রাখতে আমরা তাৎক্ষণিকভাবে তদন্ত করে এই ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। তদন্তে পাওয়া তথ্য আইন প্রয়োগকারী সংস্থা ও গবেষকদের জানিয়েছি। যারা হ্যাকিংয়ের শিকার হতে পারেন তাদের সতর্ক করেছি।
পাকিস্তানের ওই হ্যাকিং গ্রুপ তরুণীর ছদ্মবেশে ফেক আইডি খুলে টার্গেটের সঙ্গে রোমান্টিক সম্পর্ক গড়ে তুলত।
এরপর টার্গেটের বিশ্বাস অর্জন করে বিভিন্ন চ্যাটিং অ্যাপ ডাউনলোড করার জন্য কিংবা কোনো বিপজ্জনক লিংক করার জন্য টার্গেটকে প্রলুব্ধ করত। তাদের অ্যাপ স্টোরে ফেক অ্যাপও ছিল। তাদের পাঠানো লিংক ক্লিক করলেই টার্গেটের ফেসবুকের তথ্য তাদের হাতে চলে আসত।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন