editor
প্রকাশিত: 11:02 AM, August 28, 2024
মৌলভীবাজার জেলায় চলমান বন্যায় ভেসে গেছে ৩ হাজার ১টি পুকুর, ঘের ও জলাশয়ে ১৫৩৫ মেট্রিক টন মাছ ভেসে গেছে। এতে ৭ উপজেলা মিলিয়ে মৎস্যসম্পদের ক্ষতি প্রায় ১৮ কোটি টাকা।
রোববার (২৫ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানান মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা শাহনেওয়াজ সিরাজী। তিনি বলেন, এই চলমান বন্যার প্রায় ২ মাস আগেও আরও একটি বন্যায় প্রচুর ক্ষতির মুখে পড়েছিলেন মৎস্যচাষিরা। সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবার আরও একটি বন্যার আঘাত। চলতি বন্যায় জেলাজুড়ে ২৬৬ হেক্টর পরিমাণ পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে বানের পানিতে। পানি উপচে বন্যার পানির সঙ্গে ভেসে গেছে পুকুর, জলাশয়ের প্রায় ১৫৩৫ টন মাছ। ভেসে গেছে ৩ হাজার ১টি পুকুর। আর এতে করে জেলায় মৎস খাতে ক্ষতি হয়েছে ১৯ কোটি টাকার বেশি।
জেলা মৎস্য কর্মকর্তা শাহনেওয়াজ সিরাজী বলেন, আমরা বন্যার প্রথম দিন থেকে ক্ষতিগ্রস্ত মাছের খামারের তথ্য-উপাত্ত সংগ্রহ করে ক্ষয়ক্ষতির পরিমাণ তোলে ধরার চেষ্টা করছি। যেন মৎস্য খাতের ক্ষতিগ্রস্তরা সরকারিভাবে সহায়তা পান। এখনো আমাদের কাছে এ ব্যাপারে কোনো সহায়তা পাঠানো হয়নি। পাঠালে তা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।
এদিকে উন্নতি ঘটছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির। নতুন করে বৃষ্টি না হওয়ায় কমছে নদ-নদীর পানিও। পানি উন্নয়ন বোর্ড আশা করছে, রোববার সন্ধ্যার মধ্যেই মৌলভীবাজারের মনু নদের পানি বিপৎসীমার নিচে নেমে আসবে।
জেলা প্রশাসন জানিয়েছে, মৌলভীবাজার জেলায় বন্যায় এ পর্যন্ত প্লাবিত হয়েছে জেলার ৮২১ বর্গকিলোমিটার এলাকা। আর বন্যাকবলিত মানুষের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৮৬৪ জন। জেলায় বন্যাকবলিতদের জন্য ১০২টি আশ্রয়কেন্দ্র চালু আছে। এতে আশ্রয় নিয়েছেন ১০ হাজার ৬৮৭ জন মানুষ। এ পর্যন্ত বন্যাদুর্গতদের মাঝে সরকারিভাবে বিতরণ করা হয়েছে ৭২৬ টন চাল।
3 2 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
8 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
3 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
1 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা