editor
প্রকাশিত: 12:20 PM, September 17, 2024
এবার রেজিস্ট্রেশন বিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর হচ্ছে ট্রাফিক বিভাগ
সিলেটে এবার ব্যাটারিচালিত অটোরিকলাসহ সকল রেজিস্ট্রেশন বিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর হচ্ছে ট্রাফিক বিভাগ। আগামী ৭দিন পর সিলেটের রাজপথ থেকে তুলে নিতে হবে সকল যানবাহন।
সোমবার সিলেট মহানগরীর ট্রাফিক বিভাগ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ট্রাফিক বিভাগ জানায়, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মহানগরীর প্রধান প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সব সড়কে ব্যাটারি চালিত রিকসা, অটোরিকসা এবং রেজিস্ট্রেশন বিহীন সিএনজিচালিত ফোরস্ট্রোকসহ এ ধরনের অবৈধ যানবাহন চলাচল করতে পারবেনা।
ওইদিন থেকে এসব যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি ব্যাটারিচালিত ও অন্যান্য অবৈধ যানবাহন আটক করারও ঘোষণা দেয়া হয়।
এছাড়াও সিএনজিচালিত অটোরিকশা বা ফোরস্ট্রোকের মালিক ও চালকদে আগামী ৭ দিনের মধ্যে যে সব ফোর স্ট্রোক সিএনজি সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচল করবে সেগুলোতে সবুজ রঙের উপরে হলুদ বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে এবং মেট্রো এলাকার বাইরের ফোরস্ট্রোক বা সিএনজিচালিত অটোরিকসা সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে।
তাছাড়া মেট্রো এলাকার বাইরের সিএনজিচালিত অটোরিকসাগুলোকে মহানগর এলাকায় কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে এ ব্যাপারে সহায়তার জন্য সব নাগরিক, মোটরযান মালিক ও চালকদের অনুরোধ জানিয়েছে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক