editor
প্রকাশিত: 2:03 AM, September 22, 2024
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার এবং পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে থানা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত ওসি মো. গোলাম আপছার বলেন, কুলাউড়া থানায় পুলিশের পূর্ণ জনবল রয়েছে। শুধুমাত্র লজিস্টিক সাপোর্টের অভাবে পুলিশের পক্ষে পুরোদমে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।
তিনি আশাবাদী পুলিশ দ্রুত সময়ের মধ্যে পুরোদমে কাজ শুরু করবে এবং বর্তমান পরিবেশে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পুলিশিং সেবা দিয়ে বর্তমান সরকারের ভিশন বাস্তবায়ন করবে।
পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, থানার দরজা ২৪ ঘন্টা খোলা থাকবে। অবহেলিত মানুষদের আইনের সহায়তা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে গণমাধ্যম কর্মীরা পুলিশকে সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় কুলাউড়ায় কর্মরত সাংবাদিকরা ছাড়াও অন্যানের মধ্যে থানার এসআই আমির হোসেন উপস্থিত ছিলেন ।
5 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
3 স্টাফ রিপোর্টার: 6 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে