editor

প্রকাশিত: 11:22 PM, May 10, 2021

আপাতত নতুন প্রণোদনা পাচ্ছে না পোশাক খাত

আপাতত নতুন প্রণোদনা পাচ্ছে না পোশাক খাত

অনলাইন ডেস্ক
তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা প্রদানের লক্ষ্যে তিন মাসের জন্য গতবারের মতো প্রণোদনার আওতায় নামমাত্র সুদে ঋণ চাইলেও আপাতত ঐ ঋণ পাচ্ছে না এ খাত। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সরকারের অপারগতার কথা পোশাক খাতের নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে। ফলে ঈদের আগে নিজেদের তহবিল কিংবা ব্যাংক থেকে ঋণ নিয়েই শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

গত প্রায় দুই সপ্তাহ আগে পোশাক ও বস্ত্র খাতের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে চিঠি দিয়ে তিন মাসের জন্য প্রণোদনার আকারে ঋণ দেওয়ার অনুরোধ জানান। এতে টাকার পরিমাণ উল্লেখ না থাকলেও এ খাতের নেতারা জানিয়েছেন, এজন্য প্রয়োজন হতো প্রায় ৮ হাজার কোটি টাকা। ঐ চিঠিতে তারা জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে অনেক ছোট ও মাঝারি উদ্যোক্তা আর্থিক সংকটে রয়েছে। অনেক জায়গায় ক্রয়াদেশ বাতিল, স্থগিত কিংবা ডিসকাউন্ট দিতে হয়েছে। রপ্তানির অর্থ দেরিতে আসছে। ফলে ঐসব উদ্যোক্তার পক্ষে শ্রমিকের বেতন-ভাতা দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে গতবারের মতো ঋণ দেওয়ার অনুরোধ জানানো হয়।

সূত্র জানিয়েছে, ইস্যুটি নিয়ে অর্থসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেছেন। বর্তমানে লকডাউন পরিস্থিতিসহ অর্থনৈতিক গতি কমে যাওয়ায় দেশের অতি দরিদ্রদের সহায়তা দেওয়ার জন্য সরকারকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে। অন্যদিকে রাজস্ব আদায়ও কমে গেছে। সার্বিকভাবে এ পরিস্থিতিতে এ খাতকে সরকার নতুন করে কোনো সহায়তা দিতে পারছে না বলে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা পেয়েছে মন্ত্রণালয়।

গত সপ্তাহে পোশাক খাতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে ইস্যুটি নিয়ে বৈঠক করেন মন্ত্রিপরিষদ সচিব ও অর্থসচিব। সভায় তারা সরকারের অবস্থান পোশাক শিল্প মালিকদের জানিয়ে দেন। বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ আজিম ইত্তেফাককে বলেন, আপাতত সরকার আমাদের প্রণোদনার সহায়তা দিতে পারছে না। তবে অন্তত ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য ব্যাংকগুলো যাতে উদ্যোক্তাদের সহায়তা করে, সে বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। তা হলে এই সময়ে কোনো ধরনের শ্রম অসন্তোষ হবে না।

তিনি বলেন, বর্তমানে বহু ছোট ও মাঝারি কারখানা রয়েছে, যাদের পক্ষে ঈদের আগে শ্রমিকের বেতন ও ঈদ বোনাস দেওয়া কঠিন হবে। এক্ষেত্রে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো এগিয়ে এলে পরিস্থিতি মোকাবিলা করা কিছুটা সহজ হবে।

এদিকে ঈদের আগে বেতন-বোনাস নিয়ে অনিশ্চয়তা রয়েছে, এ ধরনের প্রায় ৩০০ পোশাক কারখানার তালিকা করেছে সরকারের বিভিন্ন সংস্থা। এসব কারখানা শেষ পর্যন্ত বেতন-বোনাস নিয়ে কোনো ধরনের সংকট থেকে তা শ্রম অসন্তোষে রূপ নেওয়া কিনা, তাতে তীক্ষ নজর রাখছে মালিকপক্ষ ও শিল্পাঞ্চল পুলিশ।

বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান কচি ইত্তেফাককে বলেন, যে কোনো উপায়ে শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করতে হবে। এ লক্ষ্যে আমাদের পক্ষ থেকে এরই মধ্যে কারখানা মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি আমরা তদারক করছি।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়