editor
প্রকাশিত: 2:22 PM, May 17, 2021
অনলাইন ডেস্ক
ঈদুল ফিতরের তিনদিনের ছুটি শেষে গতকাল অন্যান্য অফিসের ন্যায় খুলেছে ব্যাংক ও শেয়ারবাজার। তবে ব্যাংক খোলা থাকলেও গ্রাহকের উপস্থিতি তেমন দেখা যায়নি। ব্যাংকগুলোতে
গ্রাহক না থাকায় অনেকটা ফাকাই দেখা যায় কাউন্টারগুলো। ব্যাংক কর্মকর্তারা ঈদ-পরবর্তী আনন্দ ভাগাভাগি করে সময় পার করেছেন। পুরোনো গ্রাহকরাও এসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল রাজধানী ঘুরে দেখা গেছে, গুলশান ও বনানীর শাখাগুলোতে তেমন চাপ নেই। আর মতিঝিলের শাখায় গ্রাহক থাকলেও খুবই কম। এবারের ঈদে ছুটি না পাওয়ায় কর্মকর্তারা অফিস করছেন।
তবে করোনায় রোটেশনের কারণে কেউ কেউ অফিসে নেই। যারা অফিসে এসেছেন তারা গল্পগুজব করে সময় পার করেছেন। মতিঝিলে অনেক কর্মকর্তাকে দল বেঁধে আড্ডা দিতেও দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগেই গ্রাহকরা লেনদেন সম্পন্ন করেছেন। অতি জরুরি প্রয়োজনে এখন কিছু গ্রাহক ব্যাংকমুখী হচ্ছেন। তা ছাড়া অনেক গ্রাহক ইতিমধ্যে ঢাকা ছেড়েছেন, তাই গ্রাহক কম। তবে দু’একদিনের মধ্যেই স্বাভাবিক হওয়ার আশা তাদের। সব সময় ভিড় লেগে থাকে, মতিঝিলে এমন শাখার মধ্যে ইসলামী ব্যাংকের স্থানীয় শাখা একটি। ওই শাখার ব্যবস্থাপক আনিসুল হক বলেন, তেমন গ্রাহকের চাপ নেই। সোনালী ব্যাংক মতিঝিল শাখার এক কর্মকর্তা বলেন, সাধারণত ঈদের পরদিন ব্যাংকে তেমন গ্রাহক থাকে না। তবে গ্রাহক না থাকলেও কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে চলে আসেন। ঈদ কেমন কাটলো, কোথায় কীভাবে ঈদ করলেন এ নিয়ে সবার মধ্যে কথা হয়, শুভেচ্ছা বিনিময় হয়। আশা করা যাচ্ছে আগামীকাল-পরশু আবারো লেনদেন আগের মতো হবে।
এদিকে ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ক’টি মূল্য সূচকে বড় উত্থান হয়েছে। ডিএসইতে লেনদেন ১৪০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে টানা ১০ কার্যদিবস ডিএসইতে হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক আগের দিনের তুলনায় ৬২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮১৩ পয়েন্টে উঠে এসেছে। অপর শেয়ারবাজার সিএসইতে সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ১৯০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৭১ কোটি ১৫ লাখ টাকা।
গত ১৪ই মে দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সরকারের নির্দেশনা ছিল ঈদের ছুটিতে বাধ্যতামূলকভাবে কর্মস্থলে থাকতে হবে। ঈদের ছুটি একদিন কমিয়েও দেয়া হয়। গত বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু হয়, তা শেষ হয় শনিবার।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়