editor
প্রকাশিত: 3:23 PM, May 17, 2021
অনলইন ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ও সাপ্তাহিক ছুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর টানা চার দিন বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকার পর ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে।
সোমবার সকালে ভারতের ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে পুনরায় দুই দেশের বাণিজ্য শুরু হয়।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও ব্যবসায়ী রাজীব উদ্দিন ভূঁইয়া যুগান্তরকে জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ১৩ মে থেকে ১৬ মে পযর্ন্ত এ চার দিন ব্যবসায়ী নেতৃবৃন্দের সিদ্ধান্তে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে আবারও এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।
তবে এ সময় বিশেষ ব্যবস্থায় উভয় দেশের আটকেপড়া পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবদুল হামিদ নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ স্থলসীমান্ত পথে টানা চার দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বিশেষ অনুমোদন নেওয়া পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল।
কোভিড-১৯ পরিস্থিতিতে সীমান্ত বন্ধ হওয়ায় বাংলাদেশে আটকেপড়া ভারতীয় নাগরিকরা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ভারতীয় হাইকমিশনের তালিকা মোতাবেক নিজ দেশে বহির্গমন করেছেন।
অন্যদিকে ভারতে আটকেপড়া বাংলাদেশিরা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অনাপত্তিপত্র ছাড়পত্র নিয়ে দেশে ফিরছেন।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়