editor
প্রকাশিত: 1:58 PM, August 31, 2021

গুগল ক্রোম ব্রাউজারে বেশ কিছু নিরাপত্তা ঝুঁকি
সময় ডেস্ক
গুগল ক্রোম ব্রাউজারে বেশ কিছু নিরাপত্তা ঝুঁকি খুঁজে পেয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। ব্যবহারকারীদের যত দ্রুত সম্ভব ক্রোম ব্রাউজার আপডেট করার পরামর্শ দিয়েছে গুগল।
প্লাটফর্ম নির্বিশেষে ক্রোমের ওয়েব সংস্করণে ওই নিরাপত্তা দুর্বলতাগুলোর উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ উইন্ডোজ, ম্যাকওএস এবং লিনাক্সের মতো বহুল ব্যবহৃত সব অপারেটিং সিস্টেমই আছে সাইবার নিরাপত্তা ঝুঁকিতে।
বেশিরভাগ ব্যবহারকারী ক্রোম ব্রাউজার আপডেট করার আগ পর্যন্ত নিরাপত্তা দুর্বলতার বিস্তারিত রয়েছে যে ওয়েব পেজগুলোতে তার লিংকে প্রবেশাধিকার সীমিত করে রাখার কথা জানিয়েছে গুগল। সাম্প্রতিক ব্লগ পোস্টে গুগল জানায়, বেশিরভাগ ব্যবহারকারী আপডেট করার আগ পর্যন্ত বাগের বিস্তারিত তথ্য এবং সংশ্লিষ্ট লিংকে প্রবেশাধিকার সীমাবদ্ধ করে রাখা হবে। অন্যান্য প্রকল্প নির্ভর করে, তৃতীয় পক্ষের এমন কোনো লাইব্রেরিতে বাগগুলো পাওয়া গেলেও সেটি ঠিক হওয়ার আগ পর্যন্ত প্রবেশাধিকার সীমাবদ্ধ করে রাখব আমরা।
গুগল যেসব বাগের কথা বলেছে তার মধ্যে দুটি টাইপ কনফিউশন ইন ভি৮-এর সঙ্গে সংশ্লিষ্ট। চারটি বাগ আছে প্রিন্টিং, এক্সটেনশন এপিআই, ওয়েবআরটিসি এবং অ্যাঙ্গলে। শেষ বাগটি চিহ্নিত করা হয়েছে রেস ইন ওয়েবঅডিওতে। ব্যবহারকারী ওই নিরাপত্তা ঝুঁকির ভুক্তভোগী কিনা, সেটা জানতে প্রথমে যেতে হবে ক্রোম ব্রাউজারের সেটিং মেনুতে। সেখান থেকে হেল্প, তারপর অ্যাবাউট গুগল ক্রোম অংশের নিচে দেখা যাবে যে ক্রোমের কোনো সংস্করণটি চলছে কম্পিউটারে।
ব্রাউজার সংস্করণটি যদি ৯২.০.৪৫১৫.১৫৯ হয়, তাহলে দুশ্চিন্তার কারণ নেই। কারণ ক্রোমের সর্বশেষ সংস্করণটি চলছে পিসিতে। যদি সেটা না হয়, তবে অ্যাবাউট সেকশনেই গুগল জানিয়ে দেবে যে আপডেট ইনস্টল করে রিস্টার্ট করতে হবে ব্রাউজার।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে