editor
প্রকাশিত: 5:17 PM, June 10, 2021
সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা ও দিনা ডেকোরেটার্সের সত্তাধিকারি আনোয়ার হোসেনের বাসায় চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৭টায় নগরীর ৫নং ওয়াডের্রর চাষনীপীরড় রোডস্থ কলবাখানী এলাকার ২৬নং বাসায় চোরের প্রবেশ করে দুটি স্মার্ট ফোন নিয়ে যায়। এব্যাপারে আনোয়ার হোসেন সিলেট এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়রী করেন। যার নং ৪১৭, তাং- ১০/০৬/২০২১ইং।
জিডি ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া-দাওয়া করে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। বুধবার দিবাগত রাতে নফল রোজা রাখার জন্য সেহরী খাবারের উদ্দেশ্যে বাসার কয়েকজন সদস্য ঘুম থেকে উঠে খাওয়া-দাওয়া শেষ করে ফজরের নামাজ আদায় করে ঘরের ড্রয়িং রুমে দুইটি স্মার্ট ফোন রেখে ঘুমিয়ে পড়েন।
বৃহস্পতিবার সকাল ৮টায় ঘুম থেকে উঠে বাসার লোকজন দেখতে পান নির্দিষ্ট স্থানে মোবাইল ফোন দুটি নেই এবং ঘরের প্রধান দরজা খোলা রয়েছে। চুরি যাওয়া স্মার্টফোন দুটির বিবরণ, সামসাং গ্লাক্সি গ্রান্ড প্রাইম প্রো, যার আইএমইআই নং ৩৫৮২২০/০৮/১৫১৫৮৩/৭ যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা ও রিডমি নোট-৯ প্রো, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। অনেক খোঁজাখুজির পরও মোবাইল দুটির কোন সন্ধান না পেয়ে এয়ারপোর্ট থানায় জিডি করেন আনোয়ার হোসেন।: বিজ্ঞপ্তি
ডিএসএস/১০.জুন.২০২১ /রেদওয়ান
আমাদের ইইটিউব:-
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন