editor

প্রকাশিত: 6:55 PM, October 18, 2021

সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুবার্ষিকী পালিত

সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয়েছে সিলেট জেলা প্রেসক্লাবের টানা দুই বারের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক, সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক আজিজ আহমদ সেলিমকে। সোমবার সিলেট জেলা প্রেসক্লাব আয়োজিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়।

সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ বাদ জোহর হজরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ, দুআ মাহফিল ও শিরণি বিতরণ করেন। এরপর তাঁর কবর জিয়ারত শেষে দরগাহ কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ক্লাবের সিনিয়র সদস্য ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, সিনিয়র সদস্য মির্জা সুহেল আহমদ, কার্যনির্বাহী পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, কার্যনির্বাহী পরিষদের সদস্য ইউসুফ আলী, ক্লাব সদস্য আবু বক্কর, মরহুম আজিজ আহমদ সেলিমের ছোটভাই জাবের আহমদ চৌধুরী, ফটোসাংবাদিক আহমদ শাহীন, ফটোসাংবাদিক কাউসার আহমদ ও জেলা প্রেসক্লাবের অফিস সহকারী হাফিজ মোহাম্মদ আলী প্রমুখ। মিলাদ ও দুআ মাহফিল পরিচালনা করেন মাওলানা কবির আহমদ।

অপারদিকে, মরহুম আজিজ আহমদ সেলিমের পরিবারের পক্ষ থেকেও দিনটি পালনে কবর জিয়ারত, কোরআন খতম, সোমবার বাদ আসর আম্বরখানা সরকারি কলোনী মসজিদে মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ১৮ অক্টোবর (রোববার) রাত সাড়ে ৮টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সিলেটের সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক আজিজ আহমদ সেলিম। নগরের মজুমদারী রিতা কুটিরের বাসিন্দা আজিজ আহমদ সেলিম ৬৭ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী সাহরিন আজিজ চৌধুরী, তিন মেয়ে, তিন ভাই ও চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজিজ আহমদ সেলিমের জন্ম ১৯৫৩ সালে। ছাত্রজীবন থেকে তিনি কর্ম-উদ্দীপক ছিলেন। ১৯৭২ সালে সিলেট এমসি ইন্টারমেডিয়েট কলেজে (বর্তমান সিলেট সরকারি কলেজ) ছাত্র সংসদ নির্বাচনে সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। তখন সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছিলেন সুলতান মোহাম্মদ মনসুর।

কর্মজীবনে আজিজ আহমদ সেলিম বাংলাদেশের প্রাচীণতম সংবাদপত্র সাপ্তাহিক যুগভেরীতে যোগদান করেন। ১৯৮৯ সালে আজিজ আহমদ সেলিম যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক হন। পরবর্তী সময়ে যুগভেরী দৈনিক হিসেবে যাত্রা করে। তিনি দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রতিষ্ঠাকাল থেকে প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বিটিভির সিলেট জেলা প্রতিনিধি হিসেবেও ইলেকট্রনিক মিডিয়ায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
আজিজ আহমদ সেলিম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি, সুজন সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ভারত-মৈত্রী সমিতি সিলেটের সভাপতি হিসেবে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

ডিএসএস/১৮/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক