editor
প্রকাশিত: 1:33 PM, November 14, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনার মহামারিকাল শুরু হওয়ার পর এই প্রথম শিক্ষার্থীরা কোনোও পাবলিক পরীক্ষায় বসেছে। আজ রোববার সকাল ১০টা থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসির এই কঠিন পরীক্ষাযুদ্ধে বসছেন ১ লাখ ২১ হাজারেরও বেশি শিক্ষার্থী। যা গেল বছরের চেয়ে সামান্য বেশি। এবার পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় এবারই প্রথমবারের মতো তিনটি নৈর্বচনিক বিষয়ে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা।
আজ রোববার সকালে পরীক্ষার্থীরা হলে প্রবেশের সময় তাদের মুখে মাস্ক আছে কিনা, সেদিকে কড়া নজর রাখা হয়। হলে এক বেঞ্চের দু’মাথায় দুজন পরীক্ষার্থীকে বসানো হয়েছে।
এদিকে, পরীক্ষার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের বাইরে কড়া নজর রাখছেন পুলিশ সদস্যরা। প্রতিটি পরীক্ষাকেন্দ্র ও আশপাশকে সাময়িক সংরক্ষিত এলাকা বলে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্লাহ তাহের।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সর্বশেষ এসএসসি পরীক্ষায় এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৬ হাজার ৩৭০ জন। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৭৬১ জন বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ১৩১ জন।
পরীক্ষার্থীদের মধ্যে ৫৩ হাজার ৯৪০ জন ছাত্র এবং ৬৭ হাজার ১৯১ জন ছাত্রী। গেলবার ছাত্রসংখ্যা ৪৯ হাজার ৯৫৩ জন ও ছাত্রীসংখ্যা ৬৬ হাজার ৪১৭ জন ছিল।
এ বছর মানবিক বিভাগের পরীক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি। এ বিভাগ থেকে ৮৯ হাজার ৯৪৪ জন পরীক্ষায় বসবেন। বিজ্ঞান বিভাগ থেকে ২১ হাজার ৬২৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী রয়েছেন।
গেলবারের চেয়ে এবার মানবিক বিভাগে ৫ হাজার ৪২১ জন ও বিজ্ঞান বিভাগে ১ জন পরীক্ষার্থী বেড়েছে। তবে ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৫৯ জন পরীক্ষার্থী কমেছে।
গতবছর ৯১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেন। এবার আরও ৭টি প্রতিষ্ঠান বেড়ে ৯১৯টি হয়েছে।
বোর্ড সূত্র জানায়, এ বছর সিলেট জেলায় ৩৫৩টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থী রয়েছেন ৪৩ হাজার ৫১৭ জন। তন্মধ্যে মধ্যে ১৯ হাজার ৭২৫ জন ছাত্র ও ২৩ হাজার ৭৯২ জন ছাত্রী। গেল বছরের মতো এ বছরও পরীক্ষাকেন্দ্র ১৪৬টিই রয়েছে।
সুনামগঞ্জ থেকে ২১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬ হাজার ৪৫৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তাদের মধ্যে ছাত্রসংখ্যা ১২ হাজার ৩১৫ জন, ছাত্রীসংখ্যা ১৪ হাজার ১৪৪ জন।
মৌলভীবাজার জেলার ১৮৫টি প্রতিষ্ঠান থেকে এবার পরীক্ষার্থীসংখ্যা ২৬ হাজার ৭৪১ জন। তন্মধ্যে ১১ হাজার ১৩৫ জন ছাত্র ও ১৫ হাজার ৬০৬ জন ছাত্রী।
এবং হবিগঞ্জ জেলায় ১৬৫টি প্রতিষ্ঠানের ২৪ হাজার ৪১৪ জন পরীক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে ছাত্র ১০ হাজার ৭৬৫ জন, ছাত্রী ১৩ হাজার ৬৪৯ জন।
গত ২৭ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব খালেদা আক্তার সাক্ষরিত এসএসসি পরীক্ষার সময়সূচিতে বলা হয়েছে, এ বছর পরীক্ষা গ্রহণের সময় হবে দেড় ঘন্টা। প্রতি বিষয়ে পূর্ণমান ৫০। রচনামূলক অংশে নম্বর থাকছে ৩৫ ও এমসিকিউ (মাল্টিপল চয়েজ কোয়েশ্চেন) থাকছে ১৫ নম্বরের। তবে ৫০ নম্বরকে ১০০তে রূপান্তর করে পরীক্ষার ফল দেওয়া হবে। রচনামূলক ও এমসিকিউ পরীক্ষার মধ্যখানে কোনো বিরতি থাকছে না।
আজ ১৪ নভেম্বর প্রথমদিন শুধু সকালে একটি শিফটে পরীক্ষা হচ্ছে। পরীক্ষার অন্য দিনগুলোতে সকাল ১০টায় ও বেলা ২টায় দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে স্বাস্থ্যবিধি মেনে।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল বলেন, ‘পরীক্ষা শুরু হয়েছে। এবার তিনটি নৈর্বচনিক বিষয়ে পরীক্ষাগ্রহণ করা হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পরীক্ষা চলাকালে বোর্ডের নিজস্ব টিম মাঠে থাকছে। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের টিমও কাজ করছে।’
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে