editor

প্রকাশিত: 4:48 PM, September 6, 2021

মেয়েকে বাচাঁতে গিয়ে বখাটের হাতে মুক্তিযোদ্ধা লাঞ্ছিত, আটক ১

মেয়েকে বাচাঁতে গিয়ে বখাটের হাতে মুক্তিযোদ্ধা লাঞ্ছিত, আটক ১

মাধবপুর প্রতিনিধি::
হবিগঞ্জের মাধবপুরে কলেজ পড়ূয়া মেয়েকে ইভটিজারের হাত থেকে বাঁচাতে গিয়ে আব্দুল আওয়াল নামে এক বীর মুক্তিযোদ্ধা পিতা আহত হয়েছেন।

গুরুতর আহত আবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে মনতলা শাহজালাল কলেজ গেইটে এ ঘটনা ঘটে।

আহত বীর মুক্তিযোদ্ধা শ্রীধরপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ হাসান আল মামুন নামে এক বখাটেকে ঘটনাস্থল থেকে আটক করেছে।

ঘটনা শিকার কলেজছাত্রী জানান, সোমবার দুপুর ১টার মনতলা শাহজালাল সরকারী কলেজ এলাকার বাসা থেকে বের হয়ে মাধবপুরে আসার পথে কলেজ গেইটের কাছে শ্রীধরপুর গ্রামের মাদক ব্যবসায়ী কাওছার মিয়ার বখাটে ছেলে হাসান আল মামুনসহ ৪ যুবক ২টি মোটরসাইকেল দিয়ে কলেজ ছাত্রীর পথরোধ করে। এসময় ৪ বখাটে ওই কলেজ ছাত্রীকে উত্যাক্ত করে অশ্লীল আচরণসহকারে জোর পূর্বক মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় ছাত্রীর সুরচিতকার শুরু করলে পথচারীসহ তার মুক্তিযোদ্ধা পিতা খরব পেয়ে ঘটনাস্থলে গেলে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। উপস্থিত জনতার সহয়তায় পালিয়ে যাওয়ার সময় ১টি মোটরসাইকেলসহ হাসান আল মামুনকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মনতল পুলিশ (তদন্ত) কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, মামুন নামে এক যুবকে আটক করা হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন