editor
প্রকাশিত: 4:04 PM, October 19, 2021
অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের রেশ ধরে ধর্মীয় সহিংসতার বেশ কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশের কয়েকটি এলাকায়।
নোয়াখালী, হবিগঞ্জ, ও কুমিল্লার মন্দিরে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা গ্রামে রোববার গ্রামের উত্তরপাড়ার অন্তত ২৩ বাড়িতে ভাঙচুর করা হয়; আগুন দেয়া হয়ে।
একইসঙ্গে রোববার রাতে আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ডের কাছে বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে হারে যায় বাংলাদেশ।
দুটি ঘটনাই দাগ কেটেছে দেশের মানুষের মনে। বাদ যাননি মাশরাফি বিন মোর্ত্তজাও। দুটি ‘হারে’ হৃদয়ে ক্ষত সৃষ্টি হয়েছে বলে জানালেন সাবেক এই অধিনায়ক।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘কাল দুইটা হার দেখেছি, একটা বাংলাদেশ ক্রিকেট দল, যেটায় কষ্ট পেয়েছি। আর একটি পুরো বাংলাদেশের, যা হৃদয় ভেঙে চুরমার করেছে। এ লাল সবুজ তো আমরা চাইনি। কত কত স্বপ্ন, কত কষ্টার্জিত জীবন যুদ্ধ এক নিমিষেই শেষ। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দিন।’
বাছাইপর্বে শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে টাইগারদের সামনে। মঙ্গলবার ওমানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে মাহমুদুল্লাহর দল।
ডিএসএস/১৯/অক্টোবর/২০২১/রেদওয়ান
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার