editor
প্রকাশিত: 7:47 PM, October 18, 2021
অনলাইন ডেস্ক
অদ্ভুত এক হেয়ারস্টাইল নিয়ে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ঘাড়ের কাছের চুল ফেলে দিয়েছেন তিনি! যা দেখে রীতিমত অবাক তার অনুরাগীরা।
সামাজিক মাধ্যমে নিজের নতুন হেয়ারস্টাইলের ভিডিও শেয়ার করেছেন শিল্পা নিজেই। যেখানে চুল বেঁধে ব্যায়াম করতেও দেখা গেছে তাকে। তখনই প্রকাশ্যে আসে শিল্পার ঘাড়ের কাছের চুল ছেঁটে ফেলের বিষয়টি।
ভিডিওর দীর্ঘ ক্যাপশনে শিল্পা লেখেন, ‘প্রতিদিন জীবনে রিস্ক নিতে হবে, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। সেটা আন্ডারকাট বা বাজ কাট হোক কিংবা আমার নতুন অ্যারোবিক ওয়ার্কআউট হোক! যা ‘ট্রাইবাল স্কোয়াট’ নামেও পরিচিত।
তিনি আরও জানান, এই ওয়ার্কআউট দেহের নিম্নাঙ্গের পেশির জন্য বিশেষ উপকারী, শিল্পার কথায় এটি হাত-পায়ের মধ্যে সমন্বয় তৈরিতে, কাঁধ মজবুত করতে সাহায্য করে। সর্বোপরি শরীরের গতি আর ফুর্তি বৃদ্ধি করে।
এদিকে, পর্ণকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর বেশ বিপাকেই পড়েছিলেন শিল্পা শেঠি। পুলিশের জেরার মুখে পড়তে হয়েছিল তাকে।
তবে স্বামী মুক্তি হওয়ার পর স্বস্তি পেলেও ফের এই দম্পতি বিতর্কের মুখে পড়েছেন। প্রতারণা ও মানসিক হয়রানির অভিযোগে তাদের নামে মামলা দায়ের করেছেন আরেক অভিনেত্রী শার্লিন চোপড়া। অবশ্য এই মামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি তারা।
ডিএসএস/১৮/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন