admin

প্রকাশিত: 11:57 PM, May 26, 2026

তামাবিল স্থল বন্দরের শ্রমিকদের মাঝে প্রবাসী কল্যাণ মন্ত্রীর ১৫ টন চাল বিতরণ

তামাবিল স্থল বন্দরের শ্রমিকদের মাঝে প্রবাসী কল্যাণ মন্ত্রীর ১৫ টন চাল বিতরণ

1

রুবেল আহমদঃ
সিলেটের গোয়াইনঘাটের তামাবিল স্থল বন্দরের শ্রমিকদের মাঝে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী’র ঈদ উপহার হিসেবে বরাদ্দকৃত ১৫ টন চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে তামাবিল স্থল বন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের অফিস কার্যালয়ে অসহায় ও হত দরিদ্র শ্রমিকদের মাঝে চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আহমদ, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নুরুল ইসলাম বৌলগামী, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ সাবেক চেয়ারম্যান ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদ, বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস উদ্দিন লিপু,
পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা, তামাবিল শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক দিলীপ শর্মা, মহিলা নেত্রী পারভীন আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

6

প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, শ্রমজীবী মানুষ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পরিশ্রম ও ঘামের বিনিময়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে। কিন্তু নানা কারণে অনেক শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। তাদের কষ্ট লাঘব ও জীবনমান উন্নয়নে সরকারের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি শ্রমিকবান্ধব সরকার। অসহায়, হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের কল্যাণে সরকার সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তামাবিল স্থলবন্দরের শ্রমিকরা সীমান্ত বাণিজ্য সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করছেন। তার বরাদ্দকৃত এই খাদ্য সহায়তা শ্রমিক পরিবারের কিছুটা হলেও উপকারে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতেও অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি

5

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

8 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

4 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

3 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

4 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। 1 বিদ্যালয় প্রাঙ্গণে থাকা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

6 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

6 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

5 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

3 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক

1
5