editor
প্রকাশিত: 3:19 PM, August 25, 2021

যে ৬ লক্ষণে বুঝবেন শরীরে পানিশূন্যতা
অনলাইন ডেস্ক
গরমে বেশি বেশি পানি পান করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। কারণ এ সময় শরীর থেকে প্রচুর পানি ঘামের সঙ্গে বেরিয়ে যায়। এমতাবস্থায় পর্যাপ্ত পানি পান না করলে শরীরে কান্তি বোধ হয়। অনেক সময় পানিশূন্যতা দেখা দিতে পারে।
শরীরের পানিশূন্যতা বা ডিহাইড্রেশন নিয়ে মডলাইন প্লাস বলছে, ডিহাইড্রেটেড হওয়ার অর্থ এই নয় যে, আপনি শুধু শরীর থেকে তরল হারাচ্ছেন। এর সঙ্গে ইলেক্ট্রলাইট যেমন- লবণ ও পটাসিয়ামও হারিয়ে ফেলছেন। এই উপাদানগুলো শ্বাস নিতে, স্বাভাবিক চলাফেরা করতে, কথা বলতে এবং অন্যান্য কাজ করতে সহায়তা করে।
শরীরে পানিশূন্যতা আছে কিনা সেটি সময়মতো না বুঝলে বড় বিপদ হতে পারে। কিছু লক্ষণ দেখে আপনি সহজেই বুঝতে পারবেন পানিশূন্যতা।
১. লালা উৎপাদন কমে যাওয়া ও শ্বাসে সমস্যা
ডিহাইড্রেশন বা পানিশূন্যতার অন্যতম একটি সম্ভাব্য সতর্কসংকেত হচ্ছে লালা উৎপাদন কমে যাওয়া। আমাদের লালাতে অ্যান্টিব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি হলে সকালে আপনার শ্বাস নিতেও কষ্ট হতে পারে।
হিউস্টনের টেক্সাস বিশ্ববিদ্যালয় মেডিসিন বিভাগের অধ্যাপক জন হিগিন্স এ বিষয়ে বলেন, ‘যদি আপনার পর্যাপ্ত লালা তৈরি না হয়, তা হলে আপনার মুখে ব্যাক্টেরিয়ার পরিমাণ অতিরিক্ত বেড়ে যেতে পারে। আর এর কারণে শ্বাসে দুর্গন্ধ হতে পারে।’
২. ত্বকে শুষ্কতা
শরীরে পানিশূন্যতা বোঝার আরেকটি উপায় হচ্ছে, ত্বক শুষ্ক হয়ে যাওয়া। তাই আপনার ত্বক যদি সবসময় শুষ্ক থাকে, তা হলে পানিশূন্যতা নিরাময়ে দ্রুত পদক্ষেপ নিন।
৩. পেশিতে টান
আপনার শরীরে যখন পর্যাপ্ত তরল থাকবে না, তখন আপনার পেশিতে টান অনুভব হতে পারে ঠিক যেমনটি জিম করার পর মনে হয়। সাধারণত ব্যায়ামের পরে শরীরে ডিহাইড্রেশন হয় এবং পেশিতে টান লাগে। আর এটি যদি ব্যায়াম ছাড়াই হয়, তবে বুঝতে হবে এটি ডিহাইড্রেশনের কারণে।
৪. জ্বর ও ঠাণ্ডা
অনেক সময় জ্বর ও ঠাণ্ডা লাগা হতে পারে পানিশূন্যতার লক্ষণ। এ ছাড়া শরীরে পানিশূন্যতা বাড়িয়ে তুলতে পারে জ্বর ও ঠাণ্ডা। তাই জ্বর ও ঠাণ্ডা লাগা থাকলে বেশি করে শরীরে তরল দিন।
৫. মিষ্টি খাবারে লোভ
আপনার যদি হঠাৎ করেই মিষ্টি খাবারে লোভ হয়ে থাকে, তবে এটি হতে পারে আপনার ডিহাইড্রেশনের কারণে। আর এমনটি হয়ে থাকলে আপনি প্রচুর পানি পান করবেন। এতে আপনার শরীর ঠাণ্ডা হবে।
৬. মাথাব্যথা
শরীরে পানি প্রয়োজন এমন আরেকটি ইঙ্গিত হচ্ছে মাথাব্যথা। ডিহাইড্রেশনের কারণে অনেক সময় মাথাব্যথা দেখা দিতে পারে। তাই মাথাব্যথা হলে প্রচুর পরিমাণে পানি পান করুন
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/আগষ্ট/২০২১/রুজি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে