editor
প্রকাশিত: 6:33 PM, October 16, 2021
সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, নিরাপদ পানি মানুষকে সুস্থ ভাবে বাঁচতে সহযোগিতা করে। তাইতো বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানি ব্যবহারের লক্ষ্যে দেশের প্রতিটি এলাকায় গভীর নলকূপ স্থাপন করছেন। ফলে দেশের জনগণ সুপ্রিয় পানি পান ও ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন পানিবাহিত রোগ থেকে রক্ষা পাচ্ছেন।
সিলেট-৩ নির্বাচনী এলাকায় সরকারের এই কার্যক্রম চলমান রয়েছে। আমার নির্বাচনী এলাকার জনগণ যাতে সহজেই বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করতে পারে সে ব্যাপারে আমি আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি। তিনি নাগরিকবৃন্দের উদ্দেশ্যে বলেন, গভীর নলকূপ স্থাপন বিষয়ে সরকারি ফি ব্যতিত অন্য কাউকে কোন টাকা পয়সা দিতে হবে না। যদি কেউ টাকা দাবী করে, বিষয়টি প্রমাণ সহ আমাকে জানালে, তার বিরুদ্ধে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমপি হাবিবুর রহমান হাবিব ১৬ অক্টোবর শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দক্ষিণ সুরমা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উদ্যোগে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুক উদ্দিন আহমদ, বদরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শামীম আক্তার, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইসফাকুর রহমান চৌধুরী।
পরে এমপি হাবিবুর রহমান হাবিব দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। -বিজ্ঞপ্তি
ডিএসএস/১৬/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক