editor
প্রকাশিত: 7:54 PM, October 16, 2021
নবীগঞ্জ প্রতিনিধি:
কুমিল্লায় পুজা মন্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে তৌহিদী জনতাকে গুলি করে শহীদ করার প্রতিবাদে নবীগঞ্জের সর্ব¯’রের তৌহিদী জনতার উদ্দ্যেগে শনিবার(১৬ অক্টোবর) বাদ আসর নবীগঞ্জ শহরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার বাদ আসর নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে শহরের নতুন বাজার মোড়ে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
হেফাজতের আমীর কাজী হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রফি উদ্দিন জালালী, চরগাঁও মাদ্রাসার শিক্ষক মাওলানা ফরহাদ, জমিয়ত নেতা ইনসাফুজ্জামান চৌধুরী, হাফিজ নাইম আহমেদ প্রমূখ। সভায় উপস্হি’ত ছিলেন, খেলাফত মজলিসের পৌর সেক্রেটারী ও দারুস সুন্নাহ আনুয়ারুল উলুম মহিলা মাদ্রাসার প্রতিষ্টাতা মুহতামিম মাওলানা শাহ আলম, ইব্রাহিম মসজিদের ইমাম হাফিজ আলাউর রহমান, ইসলামী আন্দোলনের মাষ্টার শিপন, মনির প্রমূখ।
বক্তারা কুমিল্লায় পুজা মন্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে তৌহিদী জনতাকে গুলি করে শহীদ করার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। মিছিল চলাকালে শহরে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল।
ডিএসএস/১৬/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন