editor
প্রকাশিত: 11:53 PM, November 8, 2021
অনলাইন ডেস্ক
বলিউড থেকে টলিউড, দীর্ঘ তিন দশকের ক্যারিয়ার। বাণিজ্যিক ছবি থেকে অন্যধারার ছবিতে তার অবাধ যাতায়াত।
শতাধিক ছবিতে অভিনয়, নয়ের দশক থেকে আজও তার জনপ্রিয়তা অক্ষুণ্ন। তার অভিনয় দক্ষতায় আজও একইরকম মুগ্ধ দর্শক। তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত। গতকাল রোববার আরও এক বসন্ত পার করলেন এই নায়িকা। দেখতে দেখতে ৫০ পেরিয়েছেন ঋতুপর্ণা। কিন্তু তিনি বারবার প্রমাণ করেছেন বয়স শুধুমাত্র একটা সংখ্যা, আজও যৌন আবেদনে তিনি টেক্কা দিতে পারেন যেকোনো নবাগত নায়িকাকে।
এ বছরের জন্মদিন একটু অন্যরকমভাবে কেটেছে নায়িকার। লন্ডনে বিশেষ দিনটি কাটিয়েছেন নায়িকা। জন্মদিনের কিছুদিন আগেই পৌঁছে গিয়েছেন লন্ডন। পরিবারের সঙ্গেই সারাদিন কাটিয়েছেন তিনি। নায়িকার জন্মদিনে একটি জমজমাট পার্টির আয়োজন করেন তার স্বামী সঞ্জয় চক্রবর্তী। জন্মদিনের সকালেই ঋতুপর্ণাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন। আগামী দিনগুলো খুব আনন্দে কাটুক।’ এদিকে সময়টা বেশ ভালোই কাটছে নায়িকার, হাতে রয়েছে একের পর এক ছবি।
এই পুজোয় মুক্তি পেয়েছে তার একটি গান। বাপ্পি লাহিড়ির সুরে গান গেয়েছেন ঋতুপর্ণা। ঋতুপর্ণা সেনগুপ্তের আগামী হিন্দি ছবি ‘ইত্তর’। কিছুদিন আগেই মুম্বইয়ে সেই ছবির শুটিং করলেন নায়িকা। সমপ্রতি হিমাচলে আগামী বাংলা ছবির শুটিং শেষ করলেন ঋতুপর্ণা। ছবির পরিচালক তথাগত ভট্টাচার্য। সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। ঋতুপর্ণার পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন