editor
প্রকাশিত: 3:38 PM, November 18, 2021
অনলাইন ডেস্ক
জম্মু-কাশ্মীরে কমপক্ষে ৫ ব্যক্তিকে ‘বিচার বহির্ভূতভাবে’ হত্যার কড়া নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির দাবি ভারত অবৈধভাবে দখল করে রাখা জম্মু-কাশ্মীরে (আইআইওজেকে) এই হত্যাকা- ঘটিয়েছে। জবাবে আজ বৃহস্পতিবার ‘নয়া দিল্লির রাষ্ট্রীয় সন্ত্রাসের’ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে পাকিস্তান। এ খবর দিয়েছে অনলাইন ডন।
এতে বলা হয়, বুধবার জম্মু-কাশ্মীরে সন্দেহভাজন ৫ যোদ্ধাকে হত্যা করে ভারত। দিনের শুরুতে নিরাপত্তা রক্ষাকারীরা দুই ব্যক্তিকে হত্যা করে। তাদের মৃতদেহ ফেরত দেয়ার দাবি জানান আত্মীয়রা। এ সময় ওই ঘটনা ঘটানো হয়।
এ বছর এখন পর্যন্ত কাশ্মীরি যোদ্ধা ও ভারত সরকারের বিভিন্ন বাহিনীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছেন।
পুলিশ ধারাবাহিক টুইটে বলেছে, জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় ভারত সরকারের বাহিনীর আলাদা দুটি তল্লাশি অভিযানকালে হত্যা করা হয়েছে ওই ৫ ব্যক্তিকে । এ নিয়ে বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অসীম ইফতিখার বলেছেন, ১লা অক্টোবর থেকে কাশ্মীরে ভুয়া এনকাউন্টার, তথাকথিত ঘেরাও অভিযান ও তল্লাশি অভিযানের নামে ভারতের দখলদার বাহিনী কমপক্ষে ৩০ জনকে হত্যা করেছে।
লজ্জাজনকভাবে দায়মুক্তি দেয়া ভারতীয় দখলদার বাহিনী নিরপরাধ কাশ্মীরিদের হত্যা করে চলেছে। বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মিলে এমন এক সহিংসতা শুরু করেছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তারা অবৈধভাবে দখল করে রাখা জম্মু-কাশ্মীরে শুধু নিরপরাধ সাধারণ মানুষকেই নয়, হত্যা করছে পেশাদার, নারী, শিশু এমন কি বৃদ্ধদের। ওই অঞ্চলকে তারা একটি অগ্নিকু-ে পরিণত করছে। সেখানে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। এ থেকে কেউই নিরাপদ নন।
নিহত কাশ্মীরিদের মৃতদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে ফেরত না দেয়ার অমানবিক ও নিষ্ঠুর আচরণেরও নিন্দা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। তিনি বলেছেন, নিহত কাশ্মীরিদের মৃতদেহ তার পরিবারের কাছে যথাযথ নিয়মে দাফন করার জন্য ফেরত না দিয়ে তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে। এর মধ্য দিয়ে ভারত সরকারের মৌলিক দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন