editor
প্রকাশিত: 3:09 PM, November 21, 2021
বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কে সাজানো মামলায় সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না, ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। প্রায় ১৩ বছর ধরে সরকারের হামলা, মামলা, গুম, খুন ও নির্যাতনে বিএনপি নেতাকর্মীসহ দেশের মানুষকে মানসিকভাবে অসুস্থ করে দেওয়া হয়েছে। দেশের মানুষ এই অবস্থা থেকে মুক্তি চায়। তাই সকল আন্দোলন, সংগ্রামে বিএনপি, ছাত্র দল, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিশেষ করে ২৬ নং ওয়ার্ডের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। শনিবার বাদ আসর (২০ নভেম্বর) ২৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।
২৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকতার রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও ২৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ রনি ও সাবেক সহ সভাপতি রেজাউল ইসলাম রেজা এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রোকসানা বেগম শাহনাজ, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোর্শেদ আহমদ মুকুল, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজাল হোসেন, আবুল কালাম, ২৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাবেক সিনিয়র সহসভাপতি এম এ হক বাবুল, সহ সভাপতি সিরাজ উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক শাহিন আহমদ, প্রবীণ বিএনপি নেতা জমির আলী, ইছহাক মিয়া, লাল মিয়া ফিলিস্তিনী, বিএনপি নেতা কামাল বক্ত, বাবুল মিয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ২৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, বিএনপি নেতা আমজাদ পারভেজ, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক এম এ মতিন, ইসহাক আহমদ, ওয়ার্ড যুবদলের আহবায়ক বাবলু হোসেন হৃদয়, সদস্য সচিব ফাহিম বক্ত শিপু, যুবদলনেতা খালেকুন্নুর রাসেল, যুবদল নেতা আতিকুর রহমান ফরহাদ, যুবদলের যুগ্ম আহবায়ক লায়েক আহমদ, যুগ্ম আহবায়ক কাউছার আহমদ, লিটন আহমদ, শওকত আহমদ, ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক মোঃ হাবিবুর রহমান, ১ম যুগ্ম আহবায়ক মোঃ খায়রুল ইসলাম সবুজ, মোঃ লাবলু হাসান, নজরুল ইসলাম ফাহিম, সাকিব চৌধুরী, শ্রমিকদল নেতা জমির আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নাহিদ আহমদ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক