editor
প্রকাশিত: 9:19 PM, October 6, 2022

সুবহানীঘাট মাদরাসায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫টি মাদরাসাকে নগদ অর্থ সহায়তা প্রদান
সিলেট নগরীর সোবহানীঘাটে অবস্থিত জামেয়া মাহমুদিয়া সুবহানীঘাট মাদ্রাসায় নিকট অতীতের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট ও সুনামগঞ্জের ৩৫টি মাদ্রাসায় প্রায় ১০ লক্ষ টাকা নগদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বাদ আসর জামেয়া মিলনায়তনে মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরার প্রধান মুফতি ও নাযিমে তা’লিমাত মুফতি এনামুল হক্ব এর মুহিব্বিনদের পক্ষ থেকে এবং শায়খ শফীকুল হক আমকুনী (রহঃ) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই অর্থ প্রদান করা হয়।
শায়খ শফিকুল হক শায়েখ আমকুনী (রহঃ) ফাউন্ডেশনের মহাসচিব হাফিজ মাওলানা আহমদ সগীর এর তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তারা বলেন, নিকট অতীতের ভয়াবহ বন্যায় সিলেট এবং সুনামগঞ্জের হাজার হাজার মানুষ নিজেদের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। শায়খ শফীকুল হক্ব আমকুনী (রহঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি ঈমানী দায়িত্ব হিসাবে এ সকল মানুষদের পাশে দাঁড়াতে। তাদের কষ্ট ভাগাভাগি করেছে ফাউন্ডেশনটি। অতীতের ন্যায় আজ ষষ্ঠ দফায় সিলেট ও সুনামগঞ্জের বোর্ডিং মাদরাসাগুলোতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরার প্রধান মুফতি ও নাযিমে তা’লিমাত মুফতি এনামুল হক্ব, আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের মহাসচিব শায়খ আব্দুল বছির, সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক, জামেয়া হেমু মাদ্রাসার মুহতামিম মুফতি জিল্লুর রহমান কাসেমী, সাদারাই মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল খায়ের, ওয়েজখালি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, মাওলানা নুর উদ্দিন, মাওলানা আনোয়ার পাশা, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা মঈন উদ্দিন, সাংবাদিক মাওলানা আতিকুর রহমান নগরী, মাওলানা কামরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল