admin

প্রকাশিত: 3:48 PM, August 9, 2021

একজনকে এক মিনিটে দুইবার টিকা দেওয়ায় তদন্ত কমিটি গঠন

একজনকে এক মিনিটে দুইবার টিকা দেওয়ায় তদন্ত কমিটি গঠন

হবিগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জ জেলার বাহুবলে রবি কালিন্দী নামের এক চা শ্রমিক ১ মিনিটের ব্যবধানে করোনাভাইরাসের দুই ডোজ টিকা পেয়েছেন।

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে সোমবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রবি কালিন্দী (৫৪) উপজেলার পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন চা বাগানের বাসিন্দা। দুই ডোজ টিকা গ্রহণকারী ওই চা শ্রমিক বর্তমানে স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে আছেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট টিকা গ্রহীতা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে যান উপজেলার বৃন্দাবন চা বাগানের রবি কালিন্দী নামের ওই শ্রমিক। তার নামীয় টিকার রেজিস্ট্রেশন ফরমটি অনলাইনে যাচাই করার পর টিকাদান কর্মীদের সামনের চেয়ারে বসতে বলা হয়। প্রথমে তার বাম হাতে একটি টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার পরও ওই চা শ্রমিক চেয়ারটিতেই বসে ছিলেন। এ সময় ওই টিকাদান কর্মী বিপরীত দিকে ঘুরে টিকা ভর্তি আরেকটি সিরিঞ্জ হাতে নেন এবং চেয়ারে বসে থাকা চা শ্রমিককে শার্ট খুলে হাত বের করতে বলেন।

ওই চা শ্রমিক ডান হাতের বাহু উন্মুক্ত করে দেয়ার সাথে সাথে ওই টিকাদান কর্মী আরেক ডোজ টিকা প্রদান করেন। লাইনে দাঁড়ানো অন্যান্য লোকজন বিষয়টি টিকাদান কাজে নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের অবগত করলে সাথে সাথে ওই চা শ্রমিককে পর্যবেক্ষণে নেওয়া হয়।

বাহুবল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোমবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে উপচেপড়া ভিড় ছিল। ভিড় সামাল দিতে গলদগর্ম টিকাদাতা স্বাস্থ্যকর্মী ও টিকা গ্রহীতার ভুল বুঝাবুঝি এবং অসাবধানতার কারণে ১ মিনিটে দুই ডোজ টিকাদানের ঘটনা ঘটেছে। বিষয়টি জানার সাথে সাথে টিকা গ্রহীতা ওই ব্যক্তিকে পর্যবেক্ষণে নেওয়া হয়েছে। কয়েক ঘন্টা পর্যবেক্ষণের পর তার শারীরিক কোনো সমস্যা দেখা না দিলে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ-খবর নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৯/আগষ্ট/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন