editor

প্রকাশিত: 3:04 PM, August 29, 2021

শরীয়তপুরে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

শরীয়তপুরে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

শরীয়তপুরে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
আধিপত্য বিস্তার কেন্দ্র করে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আলমগীর মীর বহর (৩৫) নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার সকালে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়ন ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর মীর বহর মালতকারী গ্রামের দলিল উদ্দিন মীর মালতের ছেলে।

নিহতের বড় ভাই জাহাঙ্গীর মীর বহর জানান, আধিপত্য বিস্তার কেন্দ্র করে রাজনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের মানবসম্পদবিষয়ক সম্পাদক জাকির হোসেন গাজী ও সাবেক চেয়ারম্যান আলীউজ্জামান মীর মালত গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

শনিবার রাতে আলমগীর মীর বহর স্থানীয় আন্দারমানিক বাজারে চা খেতে যান। এর পর থেকে তিনি নিখোঁজ হন।

রাতে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। রোববার সকালে আন্দারমানিক বাজারের পশ্চিম পাশে রাজনগর ভূমি অফিসের সামনে রাস্তায় তার লাশ পাওয়া যায়। তার শরীরে একাধিক গুলি ও কোপানোর চিহ্ন রয়েছে। লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা নড়িয়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহতের মা রেনু বেগম বলেন, আমার নিরপরাধ ছেলেকে সন্ত্রাসীরা ধরে নিয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন দাদন বলেন, বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন গাজী ও সাবেক চেয়ারম্যান আলীউজ্জামান মীর মালতের বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।

রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন গাজী বলেন, আলীউজ্জামান মীর মালত তার লোকজন নিয়ে গত কয়েক দিন ধরে আমার লোকজনের ওপর হামলার পরিকল্পনা করছে। তার পরিকল্পনা অনুযায়ী আমার লোককে ধরে নিয়ে হত্যা করেছে।

রাজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলীউজ্জামান মীর মালত বলেন, তারা তাদের নিজেদের লোককে হত্যা করে আমাদের ওপর দায়ভার চাপাতে চায়। আমি এলাকায় যাই না। তার পরও আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।

নড়িয়া থানার ওসি (তদন্ত) রুবেল হাওলাদার বলেন, আমরা রাজনগর এলাকার আন্দারমানিক বাজার থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছি। মামলার প্রস্তুতি চলছে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৯/আগষ্ট/২০২১/রেদওয়ান

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে