editor
প্রকাশিত: 4:20 PM, August 29, 2021

এই প্রথম দেশে ‘নারী জঙ্গি’ গ্রেফতার
অনলাইন ডেস্ক
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রশিক্ষিত এক নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। জোবায়দা সিদ্দিকা নাবিলা নামে ওই নারী সদস্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন।
সিটিটিসির দাবি, গ্রেফতার নাবিলা জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রথম প্রশিক্ষিত নারী সদস্য। এর আগে এই সংগঠনের কোনো প্রশিক্ষিত নারী সদস্য আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়নি।
নাবিলা আনসার আল ইসলামের হয়ে মিডিয়া শাখা অর্থাৎ জঙ্গিবাদের প্রচার প্রচারণার দায়িত্ব পালন করতেন। তবে তার সামরিক শাখার সঙ্গে যোগাযোগ ছিল। তিনি সংগঠনের একজন প্রশিক্ষিত সদস্য। দেশ ও দেশের বাইরে যে কোনো সময় জিহাদ করার জন্য তিনি প্রস্তুত ছিলেন। সেই লক্ষ্যেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে সহিংস বিভিন্ন ভিডিও দেখতেন ও শেয়ার করতেন।
রোববার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসি ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, গত ২৬ আগস্ট রাজধানীর বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে নাবিলাকে গ্রেফতার করে সিটিটিসির সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের সাইবার ইন্টেল টিম। অভিযানে গ্রেফতার নাবিলার কাছ থেকে জঙ্গিবাদী কাজে ব্যবহৃত সিমকার্ড ও মেমোরিকার্ডসহ মোবাইল ফোন জব্দ করা হয়।
সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান বলেন, গ্রেফতার নাবিলা ২০২০ সালের প্রথম দিকে নিজের নাম-পরিচয় গোপন করে ছদ্মনামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। এক সময় তিনি ফেসবুকে আনসার আল ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজ ‘তিতুমীর মিডিয়া’র খোঁজ পান। তখন তিনি সেই পেজে যুক্ত হয়ে আনসার আল ইসলামের বিভিন্ন উগ্রবাদী ভিডিও, অডিও ও আর্টিকেল পড়েন ও তাদের মতাদর্শকে নিজের ভেতরে লালন করেন। ‘তিতুমীর মিডিয়া’র পেজের অ্যাডমিনের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়। সংগঠনের মতাদর্শকে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মকে বেছে নেন নাবিলা। এরপর তিনি ফেসবুক, টেলিগ্রাম ও চার্পওয়্যার নামে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন ছদ্মনামে একাধিক অ্যাকাউন্ট খোলেন।
প্রাথমিক তদন্ত প্রসঙ্গে সিটিটিসি প্রধান বলেন, জঙ্গিবাদী প্রচারণার কাজে ব্যবহৃত তার ২টি ফেক ফেসবুক অ্যাকাউন্ট, ১টি চার্পওয়্যার ও ৪টি টেলিগ্রাম অ্যাকাউন্টের তথ্য পাওয়া যায়। তিনি ফেসবুকে ফেক অ্যাকাউন্ট দিয়ে আনসার আল ইসলামের উগ্রবাদী সহিংস মতাদর্শ প্রচার, বিভিন্ন উগ্রবাদী প্রচারণাকারী আইডির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করতেন। তিনি আনসার আল ইসলামের মতাদর্শ প্রচারের জন্য ব্যাপকভাবে টেলিগ্রাম মাধ্যম ব্যবহার করতেন। টেলিগ্রাম ব্যবহার করে তিনি ৪টি অ্যাকাউন্ট এবং টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে ১৫টির অধিক চ্যানেল নিজে খুলে তা পরিচালনা করতেন।
আসাদুজ্জামান বলেন, এসব চ্যানেলে তিনি আনসার আল ইসলামের বিভিন্ন উগ্রবাদী সহিংস ভিডিও, অডিও, ছবি ও ফাইল শেয়ার করতেন। তার নিজের সবগুলো টেলিগ্রাম চ্যানেল মিলে আনুমানিক ২৫ হাজার সাবস্ক্রাইবার আছে, যারা নিয়মিত তার চ্যানেলগুলো অনুসরণ করে।
সিটিটিসির এই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে নাবিলার বিয়ের কথাবার্তা চলছিল। তিনি পাত্রপক্ষকে জানান, জিহাদের ময়দানে ডাক আসলে সামনের সারিতে থাকবেন ও শহীদি মৃত্যু এলে তিনি পিছু হটবেন না। যাকে বিয়ে করবেন তার মতাদর্শও এমন হতে হবে, না হলে তিনি বিয়ে করবেন না।
গ্রেফতার নারী জঙ্গি সদস্য নাবিলার বিরুদ্ধে বাড্ডা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আদালতের আদেশে ৫ দিনের রিমান্ডে রয়েছেন তিনি।
সিটিটিসি কর্মকর্তা আরও জানান, নাবিলার পরিবার চেষ্টা করেছিল তাকে জঙ্গিবাদ থেকে দূরে সরিয়ে আনতে। কিন্তু পারেনি। পরিবারের অমতেই তিনি এক আত্মীয়ের বাড়িতে বেড়ানোর কথা বলে বেরিয়ে পড়েন। যে কোনো জায়গায়, যে কোনো দেশে জিহাদ করার প্রস্তুতি ছিল গ্রেফতার নাবিলার।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে