editor
প্রকাশিত: 5:44 PM, August 30, 2021
অনলাইন ডেস্ক
ভারত ও পাকিস্তানের অভ্যন্তরীণ লড়াইয়ে আফগানিস্তানকে টেনে আনা উচিত হবে না বলে মন্তব্য করেছেন তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই। স্টানিকজাই তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্টানিকজাই জানান, প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় তালেবান।
ভারতের বিরুদ্ধে হামলার চালানোর জন্য পাকিস্তানকে তালেবান সাহায্য করতে পারে বলে কয়েকদিন ধরেই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছিল। এ ব্যাপারে স্টানিকজাই বলেন, আমাদের তরফ থেকে এ ধরনের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। আমরা আমাদের সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই।
ভারত-পাকিস্তানের মধ্যকার দীর্ঘ রাজনৈতিক ও ভৌগলিক দ্বন্দ্বের ব্যাপারে অবহিত আছেন জানিয়ে তালেবানের এই নেতা বলেন, আমরা আশা করব তারা নিজেদের আন্তঃদ্বন্দ্বে আফগানিস্তানকে ব্যবহার করবে না। তাদের দীর্ঘ সীমানা রয়েছে, তারা নিজেদের মধ্যে সেসব সীমান্তের লড়াই করতে পারে। এ জন্য তাদের আফগানিস্তানকে ব্যবহার করা উচিত হবে না। আমরাও কোনো দেশকে আমাদের ভূমি ব্যবহার করতে দেব না।
এর আগে তালেবান জানিয়েছিল আফগানিস্তানে চলমাল ভারতের প্রকল্প নিয়ে তাদের কোনো সমস্যা নেই।
গত ২০ বছরে আফগানিস্তানের রাস্তা, বাঁধ আর পার্লামেন্ট ভবনসহ বেশকিছু প্রকল্পে কাজ করেছে ভারত। দেশটিতে ভারতের কয়েকটি প্রকল্প চলমানও রয়েছে। এ ব্যাপারে তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন জানিয়েছিলেন, আফগানদের ভালোর জন্যই চলমান প্রকল্পগুলোর কাজ শেষ করতে হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩০/আগষ্ট/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন