editor
প্রকাশিত: 7:48 PM, October 14, 2021
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
কুমিল্লায় পূজামন্ডপে কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে কমলগঞ্জে সাম্প্রদায়িক উত্তেজনা এ সময়ে তারা ৫ মূর্তি এবং পাঁচটি পূজামন্ডপের গেট ভাঙচুর করেছে। পূজামন্ডপের নিরাপত্তায় বৃহস্পতিবার সকাল থেকে মৌলভীবাজারের কমলগঞ্জে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টার মধ্যে বৃহস্পতিবার সকাল ৮টার পর এসব ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মৌলভীবাজার জেলা প্রশাসক রাতেই ঘটনাস্থল পরিদর্শনে করেছেন।
সরেজমিনে দেখা যায়, কুমিল্লায় পুজামন্ডপে কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে বুধবার সন্ধার পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের হয়। রাত সাড়ে ৮টায় মুন্সীবাজার ইউনিয়নের মঈডাইল পুজামন্ডপের মূর্তি, কামারছড়া চা বাগান পুজামন্ডপের মূর্তিসহ আরো তিনটি মন্ডপের মূর্তি ভাঙচুর করা হয়।
একই সময়ে মুন্সীবাজার ইউনিয়নের বাসুদেবপুর পুজামন্ডপের গেইট, পরবর্তীতে পতনউষার ইউনিয়নের বৃন্দাবনপুর জগন্নাথ জিওর আখড়া পুজা মন্ডপের গেট, বৈরাগির চক সার্বজনীন পুজামন্ডপের গেট, মুন্সীবাজার রামপুর সার্বজনীন পুজা মান্ডপের গেট, লাইট ও নারায়ণক্ষেত শব্দকর একাডেমি পুজামন্ডপের গেট ভাঙচুর করে।
কমলগঞ্জ উপজেলা পূজাউদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস বলেন, মুন্সীবাজার মইডাইল পূজামন্ডপের মূর্তি ভাঙচুর করা হয়েছে। এছাড়া বাসুদেবপুর পুজামন্ডপ, পতনউষার ইউনিয়নের বৃন্দাবনপুর জগন্নাথ জিওর আখড়া পুজা মন্ডপ ও বৈরাগির চক সার্বজনীন পুজামন্ডপের গেট ভাঙচুর করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০ টার মধ্যে এসব ঘটনা ঘটেছে। এছাড়া বৃহস্পতিবার সকালেও ৩টি মূর্তি ভাঙচুরের খবর পাওয়া গেছে।
মুন্সীবাজার ইউপি সদস্য সুনীল মালাকার ও রেজাউল করিম নোমান রামপুর সার্বজনীন পূজামন্ডপ ও নারায়ণক্ষেত শব্দকর একাডেমি পূজামন্ডপের গেট ভাঙচুরের কথা জানান।
কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী কামারছড়া চা বাগান পুজামন্ডপের মূর্তি ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেন।
ঘটনার পর কমলগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সচেষ্ট রয়েছে। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমানসহ উপজেলা প্রশাসন সরেজমিনে পরিদর্শন করছেন। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও কমলগঞ্জ-শ্রীমঙ্গল নির্বাচনী এলাকার সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, হামলা ও ভাঙচুরের কথা শুনেছি। আমরা সবগুলো স্থান পরিদর্শন করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাছাড়া পূজামন্ডপের নিরাপত্তা রক্ষায় বৃহস্পতিবার সকাল থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।
ডিএসএস/১৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে