editor
প্রকাশিত: 2:04 PM, October 28, 2021
অনলাইন ডেস্ক
দুই দশক আগে ‘কঠিন বাস্তব’ নামের একটি ছবির মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে যাত্রা শুরু হয় সাবরিনা সুলতানা কেয়ার। এরপর এক দশক দাপটের সঙ্গেই অভিনয় করেন তিনি। ততদিনে ক্যারিয়ারে যুক্ত হয় বেশ কয়েকটি হিট ছবি। কিন্তু পারিবারিক নানা কারণে এক সময় অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন এই চিত্রনায়িকা। তবে গত তিন বছর ধরেই অভিনয়ে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ নামের একটি ছবি দিয়েই বিরতির পর প্রত্যাবর্তন হয় কেয়ার। বর্তমানে তিনি সিনেমা, বিজ্ঞাপন এবং নাটকে নিয়মিত অভিনয় করছেন। কেয়ার হাতে এখন রয়েছে পাঁচটি সিনেমা। এগুলো হলো ‘ইয়েস ম্যাডাম’, ‘সীমানা’, ‘কথা দিলাম’, ‘বনলতা’ ও ‘মুনাফিক’।
এ প্রসঙ্গে কেয়া বলেন, এর মধ্যে কয়েকটি সিনেমার কাজ শেষ, কয়েকটি সিনেমার ডাবিং বাকি। আমার অভিনীত এই পাঁচটি সিনেমারই গল্প নিয়ে আমি দারুণ আশাবাদী। প্রত্যেকটিতে আমার চরিত্র এক কথায় অসাধারণ। আমি নিজে কাজ করে ভীষণ তৃপ্ত। আমি বিশ্বাস করি এই সিনেমাগুলো দর্শকের ভালো লাগবে। বিগত একুশ বছরে আমি দর্শকের ভালোবাসায় এগিয়ে চলেছি আগামীর পথে। দর্শকের ভালোবাসাকে সঙ্গী করেই আরো বহুদূর যেতে চাই। আমি কৃতজ্ঞ প্রযোজক পরিচালকদের প্রতি; যারা এখনো আমাতে আস্থা রেখে আমাকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন।
এদিকে কেয়া এরই মধ্যে শেষ করেছেন এ বাবুল পরিচালিত ‘পিরিতের হাট বাজার’ নামের একটি নাটক। এতে তার বিপরীতে আছেন এম এ সালাম সুমন। ৩০ অক্টোবর রাত ১০টায় নাটকটি একুশে টিভিতে প্রচার হবে। কেয়া জানান, গল্প এবং চরিত্র ভালো হলে তিনি নাটকেও কাজ করতে আগ্রহী। এই অভিনেত্রী ভালো গল্পের ওয়েব সিরিজ কিংবা ওয়েব ফিল্মেও আগ্রহী।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন