editor
প্রকাশিত: 2:14 PM, September 5, 2021
মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা হোসেনপুর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত ট্রেনের সাথে একটি মাইক্রোবাসের (নোহা) সংঘর্ষে শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ জনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও শিশু রয়েছে। তবে তাৎক্ষনিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় কিছু সময় রেল যোগাযোগ বন্ধ থাকলেও ফের সচল হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ।
তিনি বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসছিলো পারাবত এক্সপ্রেস। কুলাউড়া উপজেলার ভাটেরা হোসেনপুর বাস্ট্যান্ডের কাছে রেলটি পৌঁছালে বেখেয়ালে রেল ক্রসিংয়ে উঠে যায় নোহা গাড়িটি। তখন দ্রুত গতির পারাবত নোহা গাড়িটিকে ধাক্কা দিয়ে টেনে অন্তত অর্ধেক কিলোমিটার নিয়ে যায়। এ ঘটনায় কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও দেড়টার দিকে ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে।
রেল ক্রসিংয়ে সিগনাল ছিলো কি না জানতে চাইলে কুলাউড়া থানার ওসি বলেন, এটি অরক্ষিত রেল ক্রসিং। এলাকাবাসী নিজেদের সুবিধায় নিজে নিজে তৈরি করেছেন।
এদিকে সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার খলিলুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ১ টার দিকে সিলেট বলেন, আমার কাছে এরকম কোন তথ্য নেই। আপনারা ঘটনাস্থলে খবর নেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে