editor
প্রকাশিত: 1:32 PM, September 7, 2021

করোনা
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ চব্বিশ ঘন্টায় তারা মারা গেছেন। এ সময়ে সংক্রমণের সংখ্যা আগের চব্বিশ ঘন্টার চেয়ে বেড়েছে।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এমন তথ্য জানিয়েছে।
তারা জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনসহ ৫ জন মারা গেছেন সিলেট জেলায়।
এ নিয়ে মৃতের সংখ্যা ১১১১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১০৮ জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ৯২০ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে ৯৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে ওসমানী হাসপাতালে ১৪ জনসহ ৪৮ জন সিলেটের। এছাড়া সুনামগঞ্জের ১২, মৌলভীবাজারের ২৫ জন ও হবিগঞ্জের ১২ জন রয়েছেন।
এর আগের চব্বিশ ঘন্টায় ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। সর্বশেষ চব্বিশ ঘন্টায় ১০২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৯.৪৩ ভাগ।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৩ হাজার ৫৬৯ জন। তন্মধ্যে সিলেটের ৩২ হাজার ৯৮৮ জন, সুনামগঞ্জের ৬ হাজার ১৬৮ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৮৮২ জন ও হবিগঞ্জের ৬ হাজার ৫৩৫ জন রয়েছেন।
এসব রোগীদের মধ্যে ৪৫ হাজার ৭০৫ জনই সুস্থ হয়ে ওঠেছেন। এর মধ্যে সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৮১ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৯৬ জন করোনা রোগী চিকিৎসাধীন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে