editor
প্রকাশিত: 9:42 PM, November 7, 2021
অনলাইন ডেস্ক
জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে বাসের পর লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। আজ রাত থেকেই পুনঃনির্ধারিত ভাড়া অনুযায়ী লঞ্চ চলাচল শুরু হচ্ছে।
রোববার (৭ নভেম্বর) রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে লঞ্চ মালিক সমিতির নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, আজ রাত থেকেই পুনঃনির্ধারিত ভাড়া অনুযায়ী লঞ্চ চলবে। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ানো হয়েছে ৬০ পয়সা। বর্তমান ভাড়া এক টাকা ৭০ পয়সা থেকে বেড়ে দুই টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এটা ১০০ কিলোমিটারের মধ্যে প্রযোজ্য হবে। ১০০ কিলোমিটারের পর প্রতি কিলোমিটারে ভাড়া হবে দুই টাকা। বর্তমানে সর্বনিম্ন যাত্রী প্রতি ভাড়া ছিল ১৮ টাকা। সেটি বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছে। সে হিসাবে ভাড়া বেড়েছে শতকরা ৩৫ শতাংশ।
কমোডর গোলাম সাদেক বলেন, ২০১৩ সালের পর লঞ্চের ভাড়া বাড়ানো হয়নি। যেহেতু তেলের মূল্য বাড়ানো হয়েছে তাই লঞ্চ মালিকরা দাবি করে আসছিলেন ভাড়া বাড়ানোর। আমরা আলোচনা করে যাত্রীদের যাতে কষ্ট না হয়, মালিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে দিকগুলো বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে এ ভাড়া কার্যকর হবে এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
এ সময় মালিকদের পক্ষ থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, আশা করি আজ রাত থেকেই মালিকরা লঞ্চ চালু করবেন। এখন থেকেই পরিবর্তিত ভাড়ায় লঞ্চ চলবে।
জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের বিষয় নিয়ে মালিক সমিতির নেতাদের সঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ এ বৈঠক করে। বিকেলে পৌনে ৪টার দিকে এ বৈঠক শুরু হয়ে রাত পৌনে আটটা পর্যন্ত চলে।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী