editor
প্রকাশিত: 1:15 PM, September 8, 2021
নিজস্ব প্রতিবেদক
টানা কয়েকদিন সংক্রমণের হার কমতে থাকার পর সর্বশেষ দুই দিন ধরে সিলেটে ফের বাড়ছে সংক্রমণ। সর্বশেষ চব্বিশ ঘন্টায় সংক্রমণের হার ছাড়িয়ে গেছে ১১ শতাংশ। আক্রান্ত হয়েছেন শতাধিক, মারা গেছেন ৩ জন। এছাড়া হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় আজ বুধবার দুপুরে এই তথ্য জানিয়েছে।
তারা জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে সিলেটে ১১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত পরশু শনাক্ত হন ৮১ জন, গতকাল শনাক্ত হন ৯৭ জন। ধারবাহিকভাবে যেন সংক্রমণ বেড়ে চলেছে সিলেটে।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় শনাক্ত হওয়াদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জনসহ সিলেট জেলায় রয়েছেন ৭১ জন। এছাড়া সুনামগঞ্জের ১২ জন, মৌলভীবাজারের ১৯ জন ও হবিগঞ্জের ১৫ জন রয়েছেন।
এ সময়ে ১০১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১১.৫৮ ভাগ।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৩ হাজার ৬৮৬ জন। তন্মধ্যে সিলেটের ৩৩ হাজার ৫৫ জন, সুনামগঞ্জের ৬ হাজার ১৮০ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৯০১ জন ও হবিগঞ্জের ৬ হাজার ৫৫০ জন রয়েছেন।
এদিকে, চব্বিশ ঘন্টায় ওসমানী হাসপাতালে ১ জনসহ সিলেট জেলায় মারা গেছেন ৩ জন।
এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা ১১১৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১০৯ জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ৯২৩ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।
সিলেট বিভাগে মোট করোনা রোগীদের মধ্যে ৪৫ হাজার ৮২১ জনই সুস্থ হয়ে ওঠেছেন। এর মধ্যে সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১৬ জন।
এদিকে, বিভাগে করোনাক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির সংখ্যাও অনেক বেড়েছে। গতকাল যেখানে ১৯৬ জন রোগী ভর্তি ছিলেন, আজ ভর্তিকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৮ জনে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলছেন, সবাই সচেতন না হলে, মাস্ক না পরলে সংক্রমণ বাড়তে পারে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে