editor
প্রকাশিত: 2:42 PM, November 13, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে সিলেটে মৃত্যুর মিছিল থেমে গেছে। টানা ১০ দিন ধরে এ বিভাগে একজনও মারা যাননি এই ভাইরাসে আক্রান্ত হয়ে। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে এ তথ্য।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে আজ ১৩ নভেম্বর সকাল ৮টা অবধি সিলেট বিভাগে করোনায় কোনো মৃত্যু হয়নি। এ সময়ে সংক্রমণের হারও ছিল নিয়ন্ত্রণে।
এখন অবধি সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১১৭৭ জন। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৮ জনসহ সিলেট জেলায় মারা গেছেন ৯৮৪ জন। সুনামগঞ্জে ৭৩ জন, মৌলভীবাজারে ৭২ জন ও হবিগঞ্জে ৪৮ জন মারা গেছেন।
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে বিভাগে করোনাক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা।
৪৯৬ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ০.৮১।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯২২ জনে। এদের মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৩৩ হাজার ৮৫৫ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৫ জন, মৌলভীবাজারে ৮ হাজার ১৬৯ জন ও হবিগঞ্জে ৬ হাজার ৬৫৩ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৪৯ হাজার ১৮৮ জন।
তিনি জানান, বর্তমানে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে