editor
প্রকাশিত: 7:10 PM, October 18, 2021
নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৭ তম জম্মবার্ষিকীতে “শেখ রাসেল দিবস-২০২১” উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) বিভিন্ন কর্মসূচি পালন করেছে জালালাবাদ গ্যাস।
সকাল ১১টায় রায়নগরস্থ জালালাবাদ বিদ্যানিকেতন স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, বিশেষ দোয়ার আয়োজন, শেখ রাসেলের জম্মদিবসের কেক পরিবেশন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ শোয়েব আহমেদ মতিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ রাসেল ছিলেন বন্ধুবৎসল। গরীবদের জন্য ছিল তাঁর মমতা ও দরদ। শেখ রাসেল বাংলাদেশের মানুষের কাছে আজ একটি আদর্শ ও ভালোবাসার নাম। আজ শেখ রাসেল বেঁচে থাকলে দেশ একজন মানবদরদী নেতা পেত। শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের মাঝে শেখ রাসেলের জীবন ও কর্ম তুলে ধরতে আমাদের নানা উদ্যোগ গ্রহন করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৌ. মনজুর আহমদ চৌধুরী, মহাব্যবস্থাপক(বিপণন-দক্ষিণ), আবু ইউসূফ মিয়া, মহাব্যবস্থাপক(অর্থ), মো: আব্দুুল্লাহ, মহাব্যবস্থাপক(প্রশাসন), প্রকৌ. এ. বি.এম শরীফ, মহাব্যবস্থাপক(বিপণন-উত্তর), জনাব মোঃ শহীদুল ইসলাম, কোম্পানি সচিব, প্রকৌ. খান মো: জাকির, মহাব্যবস্থাপক(অপারেশন), জনাব মোঃ আনিসুর রহমান ভূঞা, উপ-মহাব্যবস্থাপক(ভান্ডার), অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব তৌফিকুল আহসান চৌধুরী, সিবিএ(২৫২০) সভাপতি, মো: আব্দুর রহমান, সিবিএ(২৫২০) সাধারণ সম্পাদক, আব্দুস সালাম, স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের হাফিজ আবুল বশর।
শেখ রাসেল দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে জেলা প্রশাসক, সিলেট কার্যালয়ে স্থাপিত শেখ রাসেল ম্যূরালে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন কোম্পানির মহাব্যবস্থাপকগণসহ সিবিএ (২৫২০), জেজিক্রীসাপ ও এসোসিয়েশনের নেতৃবৃন্দ। উল্লেখ্য সরকারি নির্দেশনার আলোকে কোম্পানির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আয়োজিত শেখ রাসেলের উপর নির্মিত চিত্র প্রদর্শনী উপভোগ করেন।
ডিএসএস/১৮/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক