editor

প্রকাশিত: 7:27 PM, October 21, 2021

সিলেট জেলা প্রেসক্লাবের সম্প্রীতিবন্ধনে বক্তারা

সিলেট জেলা প্রেসক্লাবের সম্প্রীতিবন্ধনে বক্তারা

‘সহিংসতা সাম্প্রদায়িক সম্প্রীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে’

সিলেট জেলা প্রেসক্লাব আয়োজিত সম্প্রীতিবন্ধনে বক্তারা বলেছেন, ‘আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। কিন্তু সম্প্রতি দেশে উগ্র মৌলবাদী গোষ্ঠীসহ স্বার্থান্বেষী গোষ্ঠী নানা সময়ে এ সহাবস্থান নষ্টের চেষ্টা করছে। এসব সহিংসতার সূত্রপাত কীভাবে হলো, কীভাবে এর বিস্তার ঘটল, তা এখনো তদন্তাধীন বিষয়। কারা এসব ঘটিয়েছে, এসব ঘটনা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। সহিংসতার শিকার এসব মানুষের জীবন এতে দুর্বিষহ হয়ে ওঠেছে, নিজ দেশে তাঁরা পরবাসীর মতো বাস করতে বাধ্য হচ্ছেন, যা একটি স্বাধীন ও সার্বভৌম দেশে কখনোই কাম্য নয়।’ বক্তারা সহিংসতায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেট জেলা প্রেসক্লাব আয়োজিত সম্প্রীতিবন্ধনে বক্তারা এসব কথা বলেন।

প্রেসক্লাব সমভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম শোয়েব, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাস পুরকায়েস্থ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ব্লাস্টের সমন্বয়ক অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগরের সভাপতি আব্দুল জলিল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যজন এনামুল মুনির, সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমদ, মণিপুরী সম্প্রদায়ের সংগঠন মাঙ্গালের সভাপতি ও সিলেট জেলা

প্রেসক্লাবের সহসভাপতি এস. সুটন সিংহ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আশরাফুল আলম নাসির, সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, খেলাঘর সিলেট জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পরিতোষ বাবলু।

এছাড়া সম্প্রীতিবন্ধনে সিলেট জেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ, ক্লাব সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন সংগঠনের সাথে সিলেট জেলা ছাত্রলীগের পক্ষে নবঘোষিত কমিটির সভাপতি নাজমুল ইসলাম উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন। -বিজ্ঞপ্তি

ডিএসএস/২১/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর