editor
প্রকাশিত: 3:33 PM, November 1, 2021
কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির নেতা নাজমুল হাসানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩১ অক্টোবর) দুপুরের দিকে দুর্বৃত্তরা একটি মাইক্রোবাসে এসে চৈত্রঘাট বাজার এলাকার নিজ বাসার সামনে ছুরিকাঘাতে আহত করা হয় নাজমুলকে।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিলেটের উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে তার মৃত্যু হয়। তবে এই ঘটনায় সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তার মৃত্যুর খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা একই এলাকার প্রতিপক্ষ জুয়েল আহমদের বাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে। নিহত নাজমুল উপজেলার রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুছ মিয়ার ছেলে। রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজির উদ্দীন জানান, প্রতাপী গ্রামের জুয়েল আহমদের সঙ্গে নাজমুলের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
আহতাবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লাইভে নাজমুল তার ওপর হামলায় জড়িতদের নাম প্রকাশ করেন। ছুরিকাঘাতের সময় তোফায়েল, রাসেল, মাসুদ ও তফজ্জুল নামের চারজনকে চিনতে পেরেছেন বলে জানান তিনি।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নাজমুল ইসলাম গতকাল রোববার দুপুর দেড়টার দিকে তার বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। সেসময় একটি মাইক্রোবাস এসে তার সামনে দাঁড়ায়। ওই মাইক্রোবাস থেকে কয়েকজন দুর্বৃত্ত নেমে দা দিয়ে কুপিয়ে নাজমুল ইসলামকে ফেলে যায়।’
‘ভয়ে প্রথমে কেউ এসে তাকে উদ্ধার করেননি। দীর্ঘ সময় ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় নাজমুল ইসলাম পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।’
তিনি জানান, সেখান থেকে নাজমুলকে দ্রুত সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। এলাকাবাসী জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নাজমুল তার ওপর হামলাকারী ৪ জনের নাম উল্লেখ করেছেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে