editor

প্রকাশিত: 1:21 PM, November 11, 2021

সিলেটের ৪৪ ইউপিতে দ্বিতীয় ধাপে ভোট চলছে

সিলেটের ৪৪ ইউপিতে দ্বিতীয় ধাপে ভোট চলছে

2

নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সারা দেশে ৮৪৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের মধ্যে সিলেট বিভাগের ৪৪টি ইউনিয়ন রয়েছে।

8

সিলেট সদর উপজেলার ৪টি ইউনিয়ন, কোম্পানীগঞ্জ উপজেলার ৫টি, বালাগঞ্জ উপজেলার ৬টিসহ মোট ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও সাধারণ সদস্য পদে জনপ্রতিনিধি নির্ধারণে উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

6

এদিকে সিলেট জেলা পুলিশের আওতাধীন বালাগঞ্জ ও কোম্পানীগঞ্জের ১১টি ইউনিয়নের ১০১টি কেন্দ্রের সব কটি ঝুঁকিপূর্ণ ধরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, সব কটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনায় রেখে সাড়ে ১১শ’ পুলিশ ছাড়াও র‌্যাব, আনসার-ভিডিপির ৩ সহস্রাধিক জনবল নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। সেই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে টিম নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন।

সিলেট সদর উপজেলার ৪টি ইউনিয়নে ১৯টি অধিক গুরুত্বপূর্ণ, ১৫টি কম গুরুত্বপূর্ণ, এবং ৮টি সাধারণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার রয়েছে। বিভাগের চার জেলায় ৩টি পদে ২ হাজার ৩৭২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩০০ জন। প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ২১৭ জন মনোনয়ন দাখিল করলেও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৯৮ জন। এরমধ্যে সিলেট জেলায় চেয়ারম্যান পদে ৬৮ জন, হবিগঞ্জে ১৬ জন, সুনামগঞ্জে ৯৩ জন এবং মৌলভীবাজারে ২১ জন।

সংরক্ষিত ওয়ার্ডে ৪৮৭ জন মনোনয়ন দাখিল করলেও প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮২ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৫৭ জন, হবিগঞ্জে ৬০, সুনামগঞ্জে ২১৩ ও মৌলভীবাজারে ৫২ জন। সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ১ হাজার ৬৬৮ জন মনোনয়নপত্র জমা দিলেও প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৬২০ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫২০, হবিগঞ্জে ৭২৪, সুনামগঞ্জে ১৭৪ ও মৌলভীবাজারে ২০২ জন।

1

শুধুমাত্র সিলেট জেলার ৩টি উপজেলার ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডে ও সাধারণ সদস্য পদে ৭৭০ জন মনোনয়ন জমা দিলেও প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৭৪৫ জন। এরমধ্যে ভোটের আগে প্রচারণাকালে মারা গেছেন দুই সদস্য প্রার্থী।

4

সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তা ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা জানান, ভোট গ্রহণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে মাঠে নিশ্ছিদ্র নিরপত্তায় মাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।

বিভাগের মধ্যে মৌলভীবাজার জেলার শুধুমাত্র জুড়ী উপজেলার ৫ ইউনিয়নে, সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১০টি ইউপিতে, জেলার দোয়ারাবাজারের ৯, হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৫, সিলেট সদর উপজেলার ৪, কোম্পানীগঞ্জ উপজেলার ৫ এবং বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে ভোট নেওয়া হচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

7 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

6 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

4 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

7 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 1 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

4 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

1
5